• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

হংকংকে হারিয়ে প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক / ১৭ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী হকি দল। রবিবার জাকার্তায় অনুষ্ঠিত বাছাই পর্বের শেষ ম্যাচে হংকংকে ২-১ গোলে হারিয়ে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করে দলটি।

গ্রুপ পর্বে তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ শুধু সেমিফাইনালই নিশ্চিত করেনি, পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও জাগিয়ে তুলেছে। বাছাই পর্ব থেকে শীর্ষ চারটি দল এশিয়ান গেমসে অংশ নেবে, আর সেমিফাইনালে ওঠার মধ্য দিয়ে বাংলাদেশ ইতোমধ্যেই সেরা চারে জায়গা করে নিয়েছে।ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে দলটি। তবে দ্রুতই ঘুরে দাঁড়িয়ে ১০ মিনিটে সমতা ফেরান নাদিরা এমা। এরপর ৩৯ মিনিটে কনা আক্তারের গোল দলকে এগিয়ে দেয়। বাকি সময় দারুণভাবে খেলেই ২-১ ব্যবধান ধরে রাখে বাংলাদেশের মেয়েরা। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তন্নি খাতুন।উল্লেখ্য, এই বাছাই পর্বেই প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলছে বাংলাদেশ নারী হকি দল। অভিষেকেই এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরে জায়গা করে নিয়ে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে তারা।

এদিকে গ্রুপের শেষ ম্যাচে চাইনিজ তাইপে ও উজবেকিস্তানের ফলাফলের ওপর নির্ভর করবে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন নাকি রানার্সআপ হিসেবে সেমিফাইনাল খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালে প্রতিপক্ষ হবে সিঙ্গাপুর, আর রানার্সআপ হলে মুখোমুখি হতে হবে স্বাগতিক ইন্দোনেশিয়ার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা