• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

হবিগঞ্জ কালী মন্দিরে চুরি : স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট

নূর উদ্দিন আহমেদ / ৩০ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

হবিগঞ্জের কালিগাছ তলায় অবস্থিত ঐতিহ্যবাহী ও প্রাচীন কালী মন্দিরে গভীর রাতে দু;সাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল প্রতিমার শরীর থেকে স্বর্ণালঙ্কার, পায়ের নূপুুর, হাতের তাজ, কানের দুুল, মহাদেবের পাথর, দানবাক্সের নগদ অর্থ এবং পূজার মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে। এই ঘটনায় এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও মন্দির কমিটি সূত্রে জানা গেছে, গত শনিবার (২৫এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে চোরের দল মন্দিরের পেছনের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। চোরেরা মন্দিরের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং মূল মন্দিরে ঢুকে প্রতিমার গয়না ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে।

মন্দির কমিটির সভাপতি দীলিপ দাস জানান, চোরেরা প্রতিমার গলার স্বর্ণের হার, কানের দুল, হাতের বালা,কপালের টিপসহ মালামাল নিয়ে গেছে। এছাড়া আসবাবপত্র ও পূজার সামগ্রী নিয়ে চম্পট দেয় তারা। মন্দিরে সিসি ক্যামেরা ছিল। চোরেরা চুরির পূর্র্বে সেটার লাইন কেটে দেয়। এ ঘটনার কমিটির পক্ষ থেকে থানায় জিডি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো জানান, তার আগেও চুরির ঘটনা ঘটেছে। দানবাক্স ভেঙে দানের টাকা নিয়ে গেছে। এলাকার কিছু চিহ্নিত চোর আছে। তাদের নামও আমরা জানি।

চুরির খবর পেয়ে (রবিবার) সকালে মন্দিরে ভিড় জমান স্থানীয় সনাতন ধর্মের বাসিন্দারা। ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের জঘন্য ঘটনায় ক্ষোভ প্র্রকাশ করে তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, চুরির দৃশ্য দেখে আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে মন্দির এলাকায় পুলিশি টহল বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানান।

এদিকে ঘটনার খবর পেয়ে সকালে সদর থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধে চোর শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। খুব শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনা হবে। তারা আরো জানান, মন্দিরে থাকা সিসিটিভি ফুটেজ ও আশেপাশের ফুুটেজগুলো সংগ্র্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা