• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

বানিয়াচংয়ে বজ্রপাতে ১ জন নিহত-আহত ১

প্রতিনিধি,বানিয়াচং নিউজ ২৪ / ১ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বানিয়াচংয়ে বজ্রপাতে আব্দুস সালাম (৬০) নামে  এক ব্যক্তি নিহত হয়েছেন। সে উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের আব্দুল গফুর মিয়ার পুত্র। সোমবার (২৭এপ্রিল) বিকাল পৌনে ৩টার দিকে উক্ত ইউনিয়নের ছাকিনার  হাওরে এ ঘটনা ঘটে। সুুত্র জানায়,হাওরে ধানের কাজ করার সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন আব্দুস সালাম। পরে তাকে  আশেপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অপরদিকে একই সময়ে বজ্রপাতে  উপজেলার ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের গড়পাড় হাটির বাসিন্দা সামরুজ মিয়া (৫০) মাঠে কাজ করার সময় বজ্রপাতে  আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা