• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Headline
দেশব্যাপী সকল চলমান ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বানিয়াচংয়ে সচেতন সমাজের মানববন্ধন বানিয়াচংয়ে পশুর হাটে পর্যাপ্ত গরু থাকলেও দাম বাড়তি : বিক্রির শীর্ষে মাঝারি মানের গরু দৃষ্টিনন্দন আজমিরীগঞ্জ উপজেলার মডেল মসজিদ: ধর্মীয় মূল্যবোধের এক চমৎকার সমন্বয় বৃষ্টিতে কেনাকাটায় ছন্দপতন, তবুও কসমেটিক্স ও ফ্যাশন দোকানে বাড়ছে ভিড় ঈদকে সামনে রেখে সদর মডেল থানা পুলিশের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বর্ণমালা খেলাঘর আসরের কর্মসূচি রাগ করলা ? রাগ কইরেন না হবিগঞ্জে স্বপ্ন সোসাইটি ও প্রকৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি হবিগঞ্জসহ সারাদেশে শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতনের প্রতিবাদে নাগরিকবন্ধন প্রতিবাদ কর্মসূচী অনুুষ্ঠিত লন্ডনে “Media Freedom for Human Rights and Democracy” শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

দেশব্যাপী সকল চলমান ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বানিয়াচংয়ে সচেতন সমাজের মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৮১ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

সারাদেশে আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জের বানিয়াচংয়ে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  (২৪মে)  বিকাল ৪টায় বানিয়াচং বড়বাজার শহীদ মিনারের সামনে  ‘বানিয়াচংয়ের সচেতন সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন যে, বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। “একটি সভ্য সমাজে প্রতিদিন সংবাদপত্রের পাতা খুললেই ধর্ষণ আর হত্যার খবর দেখতে পাওয়া অত্যন্ত লজ্জার। আমরা আজ এখানে শুধু প্রতিবাদ করতে আসিনি, আমরা রাষ্ট্রকে মনে করিয়ে দিতে এসেছি যে—জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রথম কাজ। আমরা ধর্ষকদের এমন শাস্তি চাই যা দেখে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।”

তারা অরো বলেন “শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার পাশাপাশি সামাজিক সুরক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধী যে-ই হোক, তার একমাত্র পরিচয় সে একজন অপরাধী।”  “আমরা মা-বোনদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ চাই। ঘরে-বাইরে কোথাও আজ নিরাপত্তা নেই। এই অচলাবস্থা ভাঙতে হলে কঠোর আইনের প্রয়োগ জরুরি।” “ধর্ষকদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তারা সমাজের শত্রু। দ্রুত বিচার নিশ্চিত না হলে এ ধরনের অপরাধ আরও বাড়বে।”

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।  মানববন্ধন থেকে ধর্ষণ ও হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যদি অতিদ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বানিয়াচংয়ের সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং অপরাধমুক্ত সমাজ গড়তে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা