বেবি অ্যান্ড মি প্রেজেন্ট এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ (সিজন-৩) পাওয়ার্ড বাই মেসার্স ফারাবি মেডিকেল হল—উদ্দীপনা, প্রতিযোগিতা ও ক্রীড়া নৈপুণ্যে ভরপুর এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গত (৮জুন) সোমবার ।
জমজমাট এই ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ১-০ গোলে ডমিনেটরস ২৫কে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট জয় করেছে থান্ডার ১৬। টুর্নামেন্টের শুরু থেকেই দলটি একাগ্রতা, দলীয় সমন্বয় ও জয়ের অদম্য ইচ্ছা নিয়ে খেলেছে প্রতিটি ম্যাচ। তাদের ধারাবাহিক পারফরম্যান্সই শেষ পর্যন্ত এনে দেয় কাঙ্ক্ষিত সাফল্য।
ফাইনাল ম্যাচে মাঠে নামার পর থেকেই ছিল তাদের আত্মবিশ্বাসী উপস্থিতি। আক্রমণ ও রক্ষণ—দুই দিকেই ছিল দৃঢ়তা। খেলার শুরু থেকে শেষ বাঁশি পর্যন্ত তারা ধরে রেখেছে নিয়ন্ত্রণ, যা তাদের জয়ের পথকে করেছে সহজতর। পুরো টুর্নামেন্ট জুড়েই দলটির খেলায় প্রতিফলিত হয়েছে শৃঙ্খলা, লড়াইয়ের মানসিকতা এবং ফুটবলের প্রতি গভীর ভালোবাসা।
দর্শকরা উপভোগ করেছেন এক চমৎকার ফাইনাল, যেখানে প্রতিটি মুহূর্তে ছিল উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা। মাঠে খেলোয়াড়দের নৈপুণ্য ও দলীয় প্রচেষ্টা নতুন এক মানদণ্ড স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আয়োজক কমিটির আহবায়ক সজীব সাজ জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দিতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বর্তমান সময়ে যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক ধারায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই ধরনের আয়োজন নতুন খেলোয়াড় তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
LRian Football Championship ধীরে ধীরে একটি বড় প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে, যেখানে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে এই টুর্নামেন্টকে আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তারা। সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে সহযোগিতা প্রদানকারী স্পন্সর, মিডিয়া পার্টনার, দর্শক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতেও সবার সহযোগিতা কামনা করেন।
পুরো টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এক্স এলারিয়ান সৌকত হোসাইন খান।
প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি সরাসরি (লাইভ) সম্প্রচার করে Sylhet Sports TV, ফলে মাঠের উত্তেজনা উপভোগ করার সুযোগ পান ঘরে বসে থাকা অসংখ্য দর্শক। লাইভ সম্প্রচারের কারণে টুর্নামেন্টের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায় এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এছাড়াও এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল বানিয়াচংয়ের একমাত্র জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল https://baniyachongnews24.com/ বানিয়াচং নিউজ ২৪ ডটকম । টুর্নামেন্টের বিভিন্ন আপডেট, ম্যাচ রিপোর্ট ও ছবি প্রকাশের মাধ্যমে দর্শকদের সাথে সার্বক্ষণিক সংযুক্ত রাখে এই প্ল্যাটফর্মটি, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।