• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Headline
মাধবপুরের মনতলা-তেমুনিয়া খাল ভাঙন পরিদর্শন করলেন ইউএনও মেহেদী হাসান হবিগঞ্জে বুনিয়াদি প্রশিক্ষণ বিষয়ে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত জেলা সাংবাদিকদের মুখোমুখি হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী ‍ পল্লী উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ : ডা: জীবন এমপি ফল উৎসবে ঐক্যের বন্ধন : প্রশংসায় ভাসছে বানিয়াচং মডেল প্রেসক্লাবের আয়োজন আলোর দিশারি : স্মরণে শিক্ষক সিরাজ উদ্দিন খান এবং এক চিরন্তন জীবনদর্শন গোয়াইনঘাট থানার নবাগত ওসি ওমর ফারুকের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় বাতিল হতে যাচ্ছে সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাঠদান কর্মসূচি বৃন্দাবন সরকারি কলেজে সনাতনী শিক্ষার্থীদের “উপাসনালয়” : কৃতজ্ঞতা প্রকাশ হুইপ জি কে গউছ এমপির প্রতি বানিয়াচংয়ে টিকটক ও ইভটিজিংয়ের ঘটনায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষ : আহত ২০

মাধবপুরের মনতলা-তেমুনিয়া খাল ভাঙন পরিদর্শন করলেন ইউএনও মেহেদী হাসান

মাধবপুুর প্রতিনিধি / ৫৭ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

মাধবপুর উপজেলার মনতলা-তেমুনিয়া খালের ভাঙনের খবর পেয়ে বুধবার (৮ জুলাই) সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেহেদী হাসান। পরিদর্শনকালে তিনি ভাঙনকবলিত এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় ভাঙনের কারণে বসতবাড়ি, ফসলি জমি ও চলাচলের পথ ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকাবাসীর চরম দুর্ভোগের কথা শোনেন তিনি।

ভুক্তভোগীরা দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তাদের কথা শুনে ইউএনও মো: মেহেদী হাসান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, জনগণের দুর্ভোগ লাঘবে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়রা ইউএনও’র এমন দ্রুত পরিদর্শন ও আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা