• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Headline
গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম : মৎস্য পক্ষ উদ্বোধনে এমপি ডা.জীবন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা সেবা নিতে ভোগান্তি-দালালের দাপট : বানিয়াচং নির্বাচন অফিস ঘিরে নানা অভিযোগ জরুরি পরিস্থিতি মোকাবিলায় হবিগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল চুনারুঘাটে ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নিয়োগে বঞ্চিতদের ক্ষোভে উত্তাল বানিয়াচং : লাঞ্চিত ইউএনও-ফলাফল বাতিলের দাবি বাহুবলে ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শনী লাখাইয়ে ৮ ফুট গাঁজার গাছ উদ্ধার-মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে মাঠে জেলা প্রশাসক : পরিদর্শন করলেন তিন বিদ্যালয় সিএনজি সমিতির সমস্যায় বারবার ভোগান্তি : স্থায়ী সমাধান হিসেবে বানিয়াচং-হবিগঞ্জ রোডে বিআরটিসি বাস চান যাত্রীরা

জরুরি পরিস্থিতি মোকাবিলায় হবিগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল

হবিগঞ্জ প্রতিনিধি / ৪৩ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক প্রস্তুতি ও সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রেঞ্জ ডিআইজি, সিলেটের নির্দেশক্রমে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ-এর দিক-নির্দেশনায় এ ড্রিল পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাশেদুল হক চৌধুরীর নেতৃত্বে জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন এলাকায় সুরক্ষা সরঞ্জামসহ পুলিশ সদস্যদের সমাবেশ করা হয়।

ফোর্স মোবিলাইজেশন ড্রিলে অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) এস এম মনসুর মূসা, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা অংশগ্রহণ করেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি, আন্তঃইউনিট সমন্বয় নিশ্চিত করা এবং পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও প্রস্তুতির বাস্তব যাচাই করাই এ ড্রিলের মূল উদ্দেশ্য। পাশাপাশি এ ধরনের মহড়ার মাধ্যমে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং পেশাগত দায়িত্ববোধ আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা পুলিশ কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা