• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে উচ্ছেদ অভিযানে ‘অসম্পূর্ণতা : অবৈধ ছাউনি বহাল-অপসারণ করতে আবেদন গাড়ি ঠেলে পার হতে হয় কাদার সমুদ্র : আমিরখানী-ঘাগড়াকোনা সড়কে জনদুর্ভোগ তুঙ্গে নন্দনপুর বাজারে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক সংগীতানুষ্ঠান হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১টি মোবাইল উদ্ধার : প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ ১৮ মাস পর সরকারি জমিতে ফের বহুতল ভবন নির্মাণ : নেপথ্যে তহশীলদার আবুল কালাম ! হবিগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা বানিয়াচংয়ে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ শাখার ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন শিক্ষক সংকট দূর করে শিক্ষার মানোন্নয়নের আশ্বাস দিলেন এমপি ডা.জীবন হবিগঞ্জের উন্নয়ন প্রকল্প গ্রহণে পরামর্শ সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ৪ দফা দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ও কর্মবিরতি

হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১টি মোবাইল উদ্ধার : প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

হবিগঞ্জ প্রতিনিধি / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) অভিযান চালিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার এবং ভুলবশত খোয়া যাওয়া মোট ৮ লাখ ৬১ হাজার টাকা এবং হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. তারেক মাহমুদ-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সাইবার প্রতারণা প্রতিরোধ ও ভুক্তভোগীদের অর্থ ও মালামাল উদ্ধারে কাজ করে যাচ্ছে।

ক্যাপশন : উদ্ধার হওয়া টাকা ও মোবাইল ফোন

এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ভুক্তভোগীদের দায়ের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণাপূর্বক আত্মসাৎ করা এবং ভুলবশত খোয়া যাওয়া নগদ ৮ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করে। একইসঙ্গে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) তারিখে পুলিশ সুপার মো. তারেক মাহমুদ উদ্ধারকৃত ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

পুলিশের এ উদ্যোগে ভুক্তভোগীরা তাদের হারানো অর্থ ও মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। সাইবার প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা