• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে ঝুঁকিপূর্ণ ১১ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ : ডিও দিলেন এমপি ডা. সাখাওয়াত হাসান উৎসবের আমেজে বানিয়াচংয়ে জন্মাষ্টমী : বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাতে সম্প্রীতির বার্তা বানিয়াচংয়ে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষায় নতুন সম্ভাবনা ‘হাজী মোহাম্মদ ফুল মিয়া মেমোরিয়াল স্কুল’ বানিয়াচংয়ে সরকারের নির্বাচনি ইশতেহার নিয়ে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক হবিগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি : সেবাপ্রার্থীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক সিদ্ধান্ত জলজ ফুলের রাজ্যে মুগ্ধতা ছড়াচ্ছে বানিয়াচং ভবানীপুরের পদ্মবিল জেলার হাটবাজারগুলোতে পোলাও চালে আগুন-নিত্যপণ্যের দামে নাভিশ্বাস বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও সুব্রত চক্রবর্তীর স্মরণে সুরবিতানের শোক সভা সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ বানিয়াচং উশু একাডেমি চ্যাম্পিয়ন বানিয়াচংয়ে ধানের চারার জমজমাট হাট : দূর-দূরান্তের কৃষকের মিলনমেলা

হবিগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি : সেবাপ্রার্থীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার / ৫৭ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নাগরিক সেবা সহজীকরণ ও সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ এ গণশুনানি গ্রহণ করেন।

গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাপ্রার্থীরা তাঁদের নানা সমস্যা, অভিযোগ ও আবেদন জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করেন। জেলা প্রশাসক প্রত্যেক সেবাপ্রার্থীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়ভেদে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত প্রদান করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

গণশুনানিতে ভূমি সংক্রান্ত বিরোধ, প্রশাসনিক সেবা, সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রমসহ নানা বিষয়ে অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন সেবাপ্রার্থীরা। জেলা প্রশাসকের সরাসরি উপস্থিতিতে নিজেদের সমস্যার কথা জানাতে পেরে সন্তোষ প্রকাশ করেন অনেকে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ বলেন, “সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারি সেবা পান, সেটিই জেলা প্রশাসনের প্রধান লক্ষ্য। মানুষের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। কোনো সেবাপ্রার্থী যেন অযথা ঘুরতে না হয় বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, জনবান্ধব, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসন নিশ্চিত করতে গণশুনানি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ তৈরি হচ্ছে। এতে একদিকে যেমন সেবাপ্রার্থীদের সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধান করা সম্ভব হচ্ছে, অন্যদিকে সরকারি সেবার মান ও জবাবদিহিতা বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা