মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেল স্টেশনে মানবিক উদ্যোগের অংশ হিসেবে “লাল-সবুজ” নামে একটি সামাজিক সংগঠন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাতা-কলম বিতরণ করেছে। বৃহস্পতিবার (২১মে) দুপুর ১২ টায় আয়োজিত এ কর্মসূচিতে এলাকার দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। কর্মসূচির উদ্বোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
সভাপতি কাওসার আলম সোহেল জানান, সমাজের অসচ্ছল পরিবারের শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে এবং তাদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, “আমরা বিশ্বাস করি, শিক্ষা একটি মৌলিক অধিকার। ছোট্ট এই প্রচেষ্টার মাধ্যমে শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই। আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”
খাতা-কলম পেয়ে আনন্দ প্রকাশ করে সুবিধাবঞ্চিত শিশুরা জানায়, এসব উপকরণ তাদের পড়াশোনায় অনেক সহায়তা করবে। সাধারণ জনগণ এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও সংগঠনগুলো এগিয়ে এলে সুবিধাবঞ্চিত শিশুরা আরও ভালোভাবে পড়াশোনার সুযোগ পাবে।
অনুষ্ঠানে মৌলভীবাজার শাখার সভাপতি তালহা আমীন তাসীন, সহ সভাপতি জুহায়ের আহমেদ জিয়াদ, সাধারণ সম্পাদক হাম্মাদ নূর-ঈ সাদী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জিৎ রায়, ক্রিড়া সম্পাদক হোসেন আহমেদ সোহান ও সদস্য সৌপ্তিক বড়ুয়া উপস্থিত ছিলেন ।