• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগ : ৩ দিনের মধ্যে আরেক শিশু নিখোঁজ বানিয়াচংয়ে শিশু নিখোঁজে বাড়ছে আতঙ্ক : খোঁজ মিলছে না ফাবিয়ার বানিয়াচংয়ে জমি বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা নাজিম উল্লাহর বিরুদ্ধে ৪ মহল্লাহবাসীর হুঁশিয়ারি-ক্ষমা না চাইলে কঠোর আন্দোলন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বানিয়াচংয়ে ইউএনও নেই ১ মাস যাবত : প্রশাসনিক অচলাবস্থা-জন্ম নিবন্ধন সেবা স্থবির তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ

বানিয়াচংয়ে একাধিক খড়ের স্তুপে আগুন, দ্রুত নিয়ন্ত্রণ আনলো ফায়ার সার্ভিস

বানিয়াচং প্রতিনিধি / ১৪৫ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

বানিয়াচং উপজেলার কয়েকটি মহল্লার একাধিক খড়ের স্তুপে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত সোমবার (১৮মে) দিবাগত রাত ৩টা থেকে ৪টার দিকে পৃথকস্থানে এ ঘটনাগুলো ঘটে। স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খড়ের স্তুপগুলোতে আগুন ধরিয়ে দেয়।

সুত্র জানায়,  বানিয়াচং ২ং উত্তর পশ্চিম ইউনিয়নের শেখের মহল্লা, গরীব হুসেন মহল্লা ও কুতুবখানি মহল্লার ৮ টা খড়ের স্তুুপে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে আশপাশের  লোকজন হঠাৎ করেই আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা চিৎকার শুরু করেন। পরে দ্রুত খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে বেশ কয়েকটি খড়ের স্তুপ পুড়ে ছাই হয়ে যায়।

অন্যদিকে ৪নং ইউনিয়নের যাত্রাপাশা গ্রামে ১০টা খড়ের স্তুপ ও ১নং ইউনিয়নের  আমিরখানী মহল্লার আরো ২টা খড়ের স্তুপে আগুন লাগানোর খবর পাওয়া যায়।

এলাকাবাসী জানান, “রাতের বেলায় হঠাৎ আগুন দেখতে পাই। আমরা সবাই মিলে পানি দিয়ে নেভানোর চেষ্টা করি, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।” আরেকজন বাসিন্দা বলেন, “এটা স্বাভাবিক আগুন না, কেউ ইচ্ছা করে আগুন দিয়েছে। আমরা এর সঠিক তদন্ত ও দোষীদের শাস্তি চাই।”

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে নাশকতার সন্দেহ করা হচ্ছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের খড়ের বড় ধরনের ক্ষতির কথা জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে সহায়তা ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা