হবিগঞ্জের ঐতিহ্যবাহী বানিয়াচং ৪ নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থীতার বার্তা ও ইশতেহার প্রকাশ করেছেন মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ। তিনি বানিয়াচং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এবং বানিয়াচং উপজেলা যুবদলের ১ নং যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
ইউনিয়নের সর্বস্তরের জনগণের সেবক হিসেবে আত্মপ্রকাশের প্রত্যয় ব্যক্ত করে তিনি ৭ দফা অঙ্গীকারের ভিত্তিতে এলাকা পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।
তার ঘোষিত অঙ্গীকারসমূহ হলো:
আইনের শাসন: সমাজে সকলের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন সুনিশ্চিত করা।
শিক্ষা ও চিকিৎসা: স্বাস্থ্য ও শিক্ষ খাতে আধুনিক সুবিধা বৃদ্ধি করা।
মাদকমুক্ত সমাজ: যুবসমাজ ও এলাকাকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত হিসেবে গড়ে তোলা।
অবকাঠামো উন্নয়ন: উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পনা প্রণয়ন।
কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ: সরকারের সকল সুবিধা কৃষকদের কাছে দ্রুত ও সহজে পৌঁছে দেওয়া।
সামাজিক সম্প্রীতি ও নিরাপত্তা: ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে একটি বাসযোগ্য ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠন।
দুনীতিমুক্ত সেবা প্রদান: অসহায় মানুষদের জন্য নির্ধারিত সরকারি সাহায্য-সহযোগিতা শতভাগ দুর্নীতিমুক্ত রেখে সরাসরি প্রাপ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া।
ইউনিয়নটিকে একটি অনুকরণীয় ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণের সার্বিক সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ।