• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Headline
চুনারুঘাটে হুইল চেয়ারেই কাটছে শিক্ষক কল্যাণ কুমারের জীবন বানিয়াচংয়ে আগামী ১৮ সেপ্টেম্বর উদ্বোধন হচ্ছে ইনডোর প্লে গ্রাউন্ড জমির বিরোধে রক্তাক্ত বানিয়াচংয়ের চালবন হাওর ॥ সংঘর্ষে কৃষক নিহত হবিগঞ্জে গ্রাম আদালত শক্তিশালীকরণ ও সচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত সন্ত্রাস-দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা গুরুত্বপূর্ণ : হুইপ জি কে গউছ আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই ইউএনও : ব্যাহত প্রশাসনিক কার্যক্রম-ভোগান্তিতে সাধারণ মানুষ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে কৈশোরকালীন স্বাস্থ্য-পুষ্টি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা হবিগঞ্জে ‘জিবরাইলের ডানা’ গল্পগ্রন্থকে কেন্দ্র করে পাঠচক্র দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের সঙ্গে ভালো আচরণ-পেশাদারিত্ব-সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পুলিশ সুপার নিরক্ষরতা দূর করে সমৃদ্ধ সমাজ গড়তে হবে : সাক্ষরতা দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ

বানিয়াচংয়ে আগামী ১৮ সেপ্টেম্বর উদ্বোধন হচ্ছে ইনডোর প্লে গ্রাউন্ড

ক্রীড়া প্রতিবেদক / ১৮৪ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে খেলাধুলার ক্ষেত্রে নতুন সংযোজন হতে যাচ্ছে ‘বানিয়াচং ইনডোর প্লে গ্রাউন্ড’। আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

বানিয়াচং-নবীগঞ্জ সড়কের থানার সামনে স্থাপিত হয়েছে এই ইনডোর প্লে গ্রাউন্ড। এখানে ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলা ও অনুশীলনের সুযোগ থাকবে। বিশেষ করে প্রতিকূল আবহাওয়া কিংবা খোলা মাঠের সংকটের কারণে যারা নিয়মিত খেলাধুলা করতে পারেন না, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মতে, বানিয়াচংয়ে খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ ও সুযোগ-সুবিধার সংকট রয়েছে। এ অবস্থায় ইনডোর প্লে গ্রাউন্ড চালু হলে নিয়মিত খেলাধুলা, অনুশীলন এবং বিভিন্ন ধরনের ক্রীড়া কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।

উদ্যোক্তারা জানান, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার জন্য উপযোগী পরিবেশে এটি গড়ে তোলা হয়েছে। খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা এখানে সময় নির্ধারণ করে খেলাধুলা ও অনুশীলনের সুযোগ পাবেন।

ইতোমধ্যে নতুন এই উদ্যোগকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের পর সবার জন্য ইনডোর প্লে গ্রাউন্ডের কার্যক্রম উন্মুক্ত করা হবে।

বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
📞 ০১৩০৬-৭৭৪৪৮৮

স্থানীয়দের প্রত্যাশা, বানিয়াচং ইনডোর প্লে গ্রাউন্ড চালুর মাধ্যমে এলাকায় খেলাধুলার চর্চা আরও বাড়বে এবং নতুন প্রজন্মসহ বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমীরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা