• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Headline
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে কৈশোরকালীন স্বাস্থ্য-পুষ্টি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা হবিগঞ্জে ‘জিবরাইলের ডানা’ গল্পগ্রন্থকে কেন্দ্র করে পাঠচক্র দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের সঙ্গে ভালো আচরণ-পেশাদারিত্ব-সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পুলিশ সুপার নিরক্ষরতা দূর করে সমৃদ্ধ সমাজ গড়তে হবে : সাক্ষরতা দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ আজমিরীগঞ্জে শ্রেণিকক্ষের ফ্লোর ধসে চার ফুট নিচে-শিক্ষকসহ ৬ জন আহত বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স : হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন হবিগঞ্জে নারী উদ্যোক্তাদের ‘ব্লক-বাটিক প্রশিক্ষণ’ উদ্বোধন বাহুবলে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক বানিয়াচংয়ে ঝুঁকিপূর্ণ ১১ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ : ডিও দিলেন এমপি ডা. সাখাওয়াত হাসান

হবিগঞ্জে ‘জিবরাইলের ডানা’ গল্পগ্রন্থকে কেন্দ্র করে পাঠচক্র

হবিগঞ্জ প্রতিনিধি / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বই শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়; বই মানুষের চিন্তাকে শাণিত করে, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং সমাজ ও জীবনকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ তৈরি করে। পাঠের অভিজ্ঞতাকে পারস্পরিক ভাবনা ও আলোচনার মাধ্যমে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘জিবরাইলের ডানা’ শীর্ষক গল্পগ্রন্থকে কেন্দ্র করে পাঠচক্র।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ) আয়োজিত এ পাঠচক্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ

পাঠচক্রে গল্পগ্রন্থটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা, পাঠ-প্রতিক্রিয়া ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা বইপাঠের মাধ্যমে চিন্তার বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং সমাজ ও মানুষের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ বলেন, “বই মানুষের জ্ঞান ও চিন্তার জগতকে সমৃদ্ধ করে। নিয়মিত বই পড়ার মাধ্যমে একজন মানুষ যেমন নিজেকে সমৃদ্ধ করতে পারেন, তেমনি সমাজের প্রতি তার দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধও বিকশিত হয়। পাঠচক্রের মতো আয়োজন বই পড়ার পাশাপাশি পাঠকদের মধ্যে মুক্তচিন্তা, যুক্তিবোধ ও পারস্পরিক মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করে।”

তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের জ্ঞানভিত্তিক ও সৃজনশীল আয়োজন আরও বেশি করা প্রয়োজন। একটি আলোকিত, মানবিক ও সংস্কৃতিমনা সমাজ গঠনে বই ও পাঠাভ্যাসের কোনো বিকল্প নেই।”

আয়োজকরা জানান, পাঠচক্রের মূল উদ্দেশ্য হলো পাঠাভ্যাস গড়ে তোলা, বই নিয়ে পাঠকদের মধ্যে মুক্ত আলোচনা তৈরি করা এবং জ্ঞান ও মননচর্চার পরিবেশকে আরও বিস্তৃত করা।

হবিগঞ্জে এ ধরনের জ্ঞানভিত্তিক, সৃজনশীল ও মননশীল আয়োজন নিয়মিত হলে তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষের মধ্যে পাঠাভ্যাস বাড়বে এবং একটি আলোকিত ও মানবিক সমাজ বিনির্মাণে তা ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা