• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Headline
শিক্ষার প্রসারে জেলা পরিষদের উদ্যোগ-বৃত্তি পেলেন মেধাবী শিক্ষার্থীরা মাধবপুরের ঐতিহ্যবাহী মোজাইক ফিল্টার শিল্পে ধস : লোকসানে পেশা ছাড়ছেন কারিগররা বানিয়াচংয়ে কৃষকের ৪২ শতক জমির টমেটো চারা কেটে দিল দুর্বৃত্তরা-ক্ষতি ১২ লাখ টাকা ! বানিয়াচংয়ের চার কলেজে পাস ৮৩৭ জন, ফেল করেছে ৮৬৪ জন-জিপিএ৫ মাত্র ২ জন। নাটক ছিল অপহরণকাণ্ডের : প্রযুক্তির সহায়তায় উদ্ধার হল জুয়েল বানিয়াচংয়ে জুয়েল মিয়ার অপহরণ নিয়ে রহস্য-মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা ! হবিগঞ্জে অবসরপ্রাপ্ত ২৬ কর্মচারীকে জেলা প্রশাসনের বিদায়ী সংবর্ধনা আজমিরীগঞ্জে ৩ মাস ধরে ইউএনও নেই : প্রজ্ঞাপনের পরও যোগদান করেননি নতুন কর্মকর্তা সংবাদ প্রকাশের পর ব্যাটারি পুড়িয়ে শীসা তৈরির কারখানা সরিয়ে নিল কর্তৃপক্ষ বানিয়াচং-শিবপাশা রোডে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি : কারখানার বিষয়ে অবগত নয় পরিবেশ অধিদপ্তর

শিক্ষার প্রসারে জেলা পরিষদের উদ্যোগ-বৃত্তি পেলেন মেধাবী শিক্ষার্থীরা

বিশেষ প্রতিনিধি / ৫৯ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে জেলা পরিষদের পক্ষ থেকে এককালীন ১৭ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুর ১টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জিকে গউছ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জিকে গউছ বলেন, শিক্ষাই একটি জাতির উন্নতি ও অগ্রগতির প্রধান হাতিয়ার। মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হয়ে না যায়, সে জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিকতা, সততা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। জেলা পরিষদের এই শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে সহযোগিতা করা জেলা পরিষদের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার প্রসার ও মেধাবীদের বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা