• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
 রোমাঞ্চকর পেনাল্টি শুটআউট জয়ে ফাইনালে বানিয়াচং “এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম” বলা সেই মাহদী পুলিশের হাতেই আটক নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে সুফিয়া মতিন মহিলা কলেজ-ডা. জীবন এমপি স্মৃতির জলসুখায় ঐতিহাসিক ‘গিরিষ বাবুর বাড়ি’ বাহুবলের আমতলী চা বাগানে নারী ও শিশু উন্নয়নে উঠান বৈঠক বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি : হাত-পা বেঁধে সর্বস্ব লুট-২৫ লাখ টাকার মালামাল খোয়া গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম : মৎস্য পক্ষ উদ্বোধনে এমপি ডা.জীবন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা সেবা নিতে ভোগান্তি-দালালের দাপট : বানিয়াচং নির্বাচন অফিস ঘিরে নানা অভিযোগ জরুরি পরিস্থিতি মোকাবিলায় হবিগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল

বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি : হাত-পা বেঁধে সর্বস্ব লুট-২৫ লাখ টাকার মালামাল খোয়া

স্টাফ রিপোর্টার / ৪৪১ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বানিয়াচং-হবিগঞ্জ সড়কের আয়েশা আবেদ ফাউন্ডেশনের পাশে ইতালি প্রবাসী ফুল মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে নগদ ২ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৬আগস্ট) দিবাগত রাতের কোনো একসময় একদল ডাকাত ফুল মিয়ার বাড়িতে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণে নিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে। এ সুযোগে ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতরা নগদ ২ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকারও বেশি মূল্যের মালামাল নিয়ে গেছে। ডাকাতির ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের কাছে জোর দাবি জানিয়েছেন।

তবে ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে কি না এবং লুট হওয়া মালামালের প্রকৃত পরিমাণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা