• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Headline
শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্প্রীতির ওপর গুরুত্ব দিলেন জেলা প্রশাসক হবিগঞ্জে অনলাইন জুয়া প্রতিরোধে প্রশাসন-পুলিশের সচেতনতামূলক কর্মশালা লাখাইয়ের বামৈ বড় বাজারে সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করলেন ওসি শরীফ আহমেদ মাদক-জুয়া ও চুরি প্রতিরোধে লাখাইয়ে পুলিশের উঠান বৈঠক হবিগঞ্জে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শারদ বস্ত্র বিতরণ বানিয়াচংয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন এমপি সাখাওয়াত হাসান শিক্ষকরা দলীয়করণে জড়িয়ে পড়লে পেশাগত দক্ষতার উন্নয়ন ব্যাহত হবে : মতবিনিময় সভায় ডা.জীবন এমপি ২৪ বছরের বন্দিজীবনের অবসান : নতুন জীবনের পথে কয়েস আহমেদ হবিগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবসের উদ্বোধন ফুটবল খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরেনি মাদ্রাসাছাত্র জিহাদ !

মালয়েশিয়ায় গ্লোবাল লিডারশিপ সামিটে অংশ নিতে ভিসা অনুমোদন পেলেন বানিয়াচংয়ের নাফিস

বিশেষ প্রতিনিধি / ৬৪১ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বানিয়াচংয়ের কৃতি শিক্ষার্থী নাফিস শাহরিয়ার সাইফ মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক আয়োজন GLS – Global Leadership Summit-এ অংশগ্রহণের জন্য ভিসা অনুমোদন পেয়েছেন। তিনি Companion বা সঙ্গী (অভিভাবক) হিসেবে তার পিতা মো: নানুুু মিয়া মালয়েশিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান Asia Pacific University of Technology & Innovation (APU)-এ আয়োজিত এ সম্মেলনে অংশ নিবেন।

আগামী ৯ থেকে ১২ জুলাই ২০২৬ মালয়েশিয়ার প্যাসিফিক ইউনিভার্সিটিতে সামিট অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৬জুন) ৬ মাসের জন্য মালয়েশিয়ার সরকার (২৬ ডিসেম্বর-২০২৬ পর্যন্ত) তাকে ভিসা অনুুমোদন প্রদান করেন।

নাফিস বানিয়াচংয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এন এইচ জাহেদ একাডেমির ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র। অল্প বয়সেই তার এ আন্তর্জাতিক পর্যায়ের অংশগ্রহণের সুযোগ পাওয়াকে এলাকাবাসী গর্বের বিষয় হিসেবে দেখছেন।

জানা গেছে, গ্লোবাল লিডারশিপ সামিটে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও তরুণরা অংশ নিয়ে নেতৃত্ব, উদ্ভাবন ও ব্যক্তিত্ব বিকাশ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবে। এ আয়োজন তরুণদের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নাফিসের এই সাফল্যে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, তিনি আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করে দেশ ও এলাকার সুনাম বৃদ্ধি করবেন এবং অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাবেন।

এদিকে, স্থানীয় সচেতন মহল মনে করছেন—নাফিসের মতো শিক্ষার্থীদের এমন অর্জন বানিয়াচংয়ের শিক্ষাক্ষেত্রে নতুন প্রেরণা যোগাবে এবং অন্যান্য শিক্ষার্থীদেরও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যেতে উৎসাহিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা