• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Headline
সরকারি হাসপাতাল পরিষ্কারে স্বেচ্ছাসেবীরা : পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব কী? বানিয়াচংয়ে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড প্রকল্পে বাধা-তথ্য সংগ্রহে হেনস্থার অভিযোগ বানিয়াচং থানা-ডাকবাংলো ও মাদ্রাসা প্রাঙ্গণে জেলা পরিষদের বৃক্ষরোপণ মাদরাসায় গিয়ে নিখোঁজ মীম-দুই মাসেও রহস্যের কিনারা হয়নি ! হবিগঞ্জে কেক কাটার মধ্য দিয়ে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আজমিরীগঞ্জে সরকারি জমির মাটি লুট : ৫ জনের ৩০ দিনের কারাদণ্ড বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত শিক্ষার প্রসারে জেলা পরিষদের উদ্যোগ-বৃত্তি পেলেন মেধাবী শিক্ষার্থীরা মাধবপুরের ঐতিহ্যবাহী মোজাইক ফিল্টার শিল্পে ধস : লোকসানে পেশা ছাড়ছেন কারিগররা বানিয়াচংয়ে কৃষকের ৪২ শতক জমির টমেটো চারা কেটে দিল দুর্বৃত্তরা-ক্ষতি ১২ লাখ টাকা !

বানিয়াচংয়ে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড প্রকল্পে বাধা-তথ্য সংগ্রহে হেনস্থার অভিযোগ

বিশেষ প্রতিনিধি / ১০১ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকালে বাধা প্রদান, তথ্য সংগ্রহকারীদের তাড়িয়ে দেওয়া এবং স্থানীয় সমাজ সেবা প্রতিনিধি ও নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন করা হয়েছে।
আবেদনপত্র সূত্রে জানা যায়, গতকাল বুধবার হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য’র নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় পুকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করছিলেন তথ্য সংগ্রহকারীরা। এ সময় স্থানীয় কয়েকজন দুষ্কৃতিকারী—দৌলতপুর গং কাটখাল গ্রামের মৃত আব্দুল বারিক মিয়ার পুত্র মো. লুৎফুর রহমান খান এবং দৌলতপুর গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার পুত্র মো. নূরুল হক সেখানে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহে বাধা প্রদান করেন।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা বলেন যে ১নং ওয়ার্ডে তথ্য সংগ্রহ করতে হলে তাদের কথামতো কাজ করতে হবে, অন্যথায় সেখানে কাউকে তথ্য সংগ্রহ করতে দেওয়া হবে না। এ সময় ইউনিয়ন সমাজ সেবা প্রতিনিধি ও পুকড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী লিংকন ও অন্যান্য সাক্ষীরা এর প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

তারা সমাজ সেবা প্রতিনিধি মোহাম্মদ আলী লিংকন ও উপস্থিত সাক্ষীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং “তুই কিসের সমাজ সেবা প্রতিনিধি, তোর কথা আমরা কেন শুনব, তুই কে?” বলে তথ্য সংগ্রহকারীদের জোরপূর্বক তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।

এই অনভিপ্রেত আচরণ ও হুমকির মুখে ১নং ওয়ার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম বিঘ্নিত হয় এবং নিরাপত্তা সংকটের কারণে শেষ পর্যন্ত সেদিনের মতো কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হন সংশ্লিষ্টরা।
ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাহীনতা ও কার্যকারিতা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের কাছে জোর দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

উক্ত আবেদনের অনুলিপি অবগতির জন্য হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, উপজেলা সমাজসেবা অফিসার এবং বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবরও প্রেরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা