• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Headline
মাদরাসায় গিয়ে নিখোঁজ মীম-দুই মাসেও রহস্যের কিনারা হয়নি ! হবিগঞ্জে কেক কাটার মধ্য দিয়ে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আজমিরীগঞ্জে সরকারি জমির মাটি লুট : ৫ জনের ৩০ দিনের কারাদণ্ড বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত শিক্ষার প্রসারে জেলা পরিষদের উদ্যোগ-বৃত্তি পেলেন মেধাবী শিক্ষার্থীরা মাধবপুরের ঐতিহ্যবাহী মোজাইক ফিল্টার শিল্পে ধস : লোকসানে পেশা ছাড়ছেন কারিগররা বানিয়াচংয়ে কৃষকের ৪২ শতক জমির টমেটো চারা কেটে দিল দুর্বৃত্তরা-ক্ষতি ১২ লাখ টাকা ! বানিয়াচংয়ের চার কলেজে পাস ৮৩৭ জন, ফেল করেছে ৮৬৪ জন-জিপিএ৫ মাত্র ২ জন। নাটক ছিল অপহরণকাণ্ডের : প্রযুক্তির সহায়তায় উদ্ধার হল জুয়েল বানিয়াচংয়ে জুয়েল মিয়ার অপহরণ নিয়ে রহস্য-মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা !

বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

স্টাফ রিপোর্টার / ৫৮৩ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাকিব মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ থেকে ৭ জন। আহতদের মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রাকিব মিয়া উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামের সারংবাড়ির বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে বক্তারপুর স্কুল খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে রাকিব মিয়াসহ ৬ থেকে ৭ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য নেওয়া হয়। তাদের মধ্যে রাকিব মিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে। বিষয়টি নিয়ে বানিয়াচং থানা পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা