• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Headline
পল্লী উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ : ডা: জীবন এমপি ফল উৎসবে ঐক্যের বন্ধন : প্রশংসায় ভাসছে বানিয়াচং মডেল প্রেসক্লাবের আয়োজন আলোর দিশারি : স্মরণে শিক্ষক সিরাজ উদ্দিন খান এবং এক চিরন্তন জীবনদর্শন গোয়াইনঘাট থানার নবাগত ওসি ওমর ফারুকের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় বাতিল হতে যাচ্ছে সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাঠদান কর্মসূচি বৃন্দাবন সরকারি কলেজে সনাতনী শিক্ষার্থীদের “উপাসনালয়” : কৃতজ্ঞতা প্রকাশ হুইপ জি কে গউছ এমপির প্রতি বানিয়াচংয়ে টিকটক ও ইভটিজিংয়ের ঘটনায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষ : আহত ২০ আজমিরীগঞ্জে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করলেন ডা: জীবন এমপি বানিয়াচংয়ে ক্রীড়াপ্রেমীদের আস্থার ঠিকানা : ‘মহসিন স্পোর্টস এন্ড ফ্যাশন’ শ্রদ্ধা, ভালোবাসা এবং অনুপ্রেরণার প্রতীক-মহিবুর রহমান স্যার

বানিয়াচংয়ে ‘অরুনা আনোয়ার কনভেনশন হল’-আধুনিক সুযোগ-সুবিধার নতুন ঠিকানা

বিশেষ প্রতিনিধি / ৪৩১ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে যাত্রা শুরু করেছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ “অরুনা আনোয়ার কনভেনশন হল”। ইতোমধ্যেই এটি এলাকার সামাজিক, পারিবারিক ও সাংস্কৃতিক আয়োজনের জন্য এক আকর্ষণীয় ভেন্যু হিসেবে পরিচিতি পাচ্ছে। উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব  ইউনিয়নের পাঁড়াগাও  মহল্লার কাছে বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের আয়েশা-আবেদ ফাউন্ডেশনের দক্ষিণ পার্শ্বে অবস্থিত এই কনভেনশন হলটি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই তলা বিশিষ্ট এই কনভেনশন হলটিতে রয়েছে সুবিশাল ও নান্দনিক সাজে সজ্জিত হলরুম, যেখানে একসাথে কয়েক হাজার অতিথি বসার ব্যবস্থা রয়েছে। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, কর্পোরেট মিটিং কিংবা সেমিনার—সব ধরনের আয়োজনের জন্য উপযোগী করে গড়ে তোলা হয়েছে এই ভেন্যুটি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক সাউন্ড সিস্টেম, এলইডি লাইটিং, এয়ার কন্ডিশন সুবিধা, আলাদা ডাইনিং স্পেস,নামাজের ব্যবস্থা, পর্যাপ্ত গাড়ি পার্কিং ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও অতিথিদের জন্য রয়েছে পরিচ্ছন্ন ওয়াশরুম ও জেনারেটর সুবিধা, যাতে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই অনুষ্ঠান সম্পন্ন করা যায়।

এলাকাবাসী জানান, এতদিন বানিয়াচংয়ে এ ধরনের আধুনিক মানের কনভেনশন হলের অভাব ছিল। ফলে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজন করতে অনেক সময় অন্য এলাকায় যেতে হতো। “অরুনা আনোয়ার কনভেনশন হল” চালু হওয়ায় এখন স্থানীয়ভাবে মানসম্মত আয়োজন করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

একজন স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, “এই কনভেনশন হলটি আমাদের জন্য বড় একটি সুবিধা হয়ে এসেছে। এখন আর দূরে যেতে হবে না, নিজ এলাকাতেই সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজন করা যাবে।”

অরুনা আনোয়ার কনভেনশন হলের ব্যবস্থাপনা পরিচালক লন্ডন প্রবাসী অরুনা বেগম জানান, “বানিয়াচংয়ের মানুষকে আধুনিক ও মানসম্মত একটি আয়োজনের স্থান উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই আমরা এই কনভেনশন হলটি প্রতিষ্ঠা করেছি। আমাদের এখানে বিয়ে, পারিবারিক অনুষ্ঠান, কর্পোরেট মিটিংসহ সব ধরনের আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব সুবিধা রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা চাই, স্বল্প খরচে মানুষ যেন ভালো পরিবেশে তাদের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো উদযাপন করতে পারেন। সেবার মান বজায় রাখা এবং অতিথিদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, “আগামীতে আরও নতুন নতুন সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে এই কনভেনশন হলটি বানিয়াচংয়ের অন্যতম সেরা আয়োজন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। সেবার মান বজায় রেখে সাশ্রয়ী খরচে সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করছেন। ভবিষ্যতে আরও আধুনিক সুবিধা সংযোজনের পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।

সব মিলিয়ে, “অরুনা আনোয়ার কনভেনশন হল” বানিয়াচংয়ের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা