• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে ‘আদর্শ সমাজ কল্যাণ সংগঠন’-এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ হবিগঞ্জের দৃষ্টিনন্দন তিনকোনা পুকুরপাড়ের পৌর ওয়াকওয়ে : নাগরিক জীবনে নতুন মাত্রা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সিলেটে প্রথম আলো ট্রাস্ট’র উদ্যোগে মানববন্ধন ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার কাজের জন্য আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুুরাদ মালয়েশিয়ায় গ্লোবাল লিডারশিপ সামিটে অংশ নিতে ভিসা অনুমোদন পেলেন বানিয়াচংয়ের নাফিস বানিয়াচং হাসপাতাল পয়েন্টে আর্জেন্টিনা সমর্থকদের ব্যানার ছেঁড়ায় ক্ষোভ বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে থানা পুলিশের চেকপোস্ট কার্যক্রম পরিচালনা রায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা “বানিয়াচং সাইকেল মার্ট”-সাইকেল প্রেমীদের বিশ্বস্ত ঠিকানা লামাপাড়া-যাত্রাপাশা গ্রামের ভিতরের রাস্তা নিয়ে চরম দুর্ভোগ

দেশবিরোধী বাণিজ্য চুক্তির প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার / ১৪০ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

আমেরিকার সঙ্গে কথিত দেশবিরোধী বাণিজ্য চুক্তির প্রতিবাদে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের উদ্যোগে সোমবার (১১মে) দুপুুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুুষ্টিত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রস্তাবিত এ চুক্তি দেশের অর্থনীতি, শিল্পখাত ও কৃষির জন্য হুমকি স্বরূপ। তারা বলেন, এ ধরনের চুক্তির মাধ্যমে বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষা করা হলেও দেশের সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হচ্ছে। বক্তারা আরও দাবি করেন, এ চুক্তি বাস্তবায়িত হলে দেশীয় শিল্প ধ্বংস হবে এবং কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

তারা আরো বলেন “আমরা বাণিজ্যের বিরোধী নই, কিন্তু যে চুক্তি আমাদের কৃষকদের হাত বেঁধে ফেলে এবং বিদেশি কোম্পানিকে একচেটিয়া আধিপত্য দেয়, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকারকে এই চুক্তির প্রতিটি ধারা জনগণের সামনে স্পষ্ট করতে হবে।”

অংশগ্রহণকারীরা “দেশবিরোধী চুক্তি মানি না, মানব না”, “সাম্রাজ্যবাদ নিপাত যাক”সহ বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে নেতৃবৃন্দ দ্রুত এ চুক্তি বাতিলের দাবি জানান এবং সরকারকে জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা