• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Headline
বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে থানা পুলিশের চেকপোস্ট কার্যক্রম পরিচালনা রায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা “বানিয়াচং সাইকেল মার্ট”-সাইকেল প্রেমীদের বিশ্বস্ত ঠিকানা লামাপাড়া-যাত্রাপাশা গ্রামের ভিতরের রাস্তা নিয়ে চরম দুর্ভোগ হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ের শতবর্ষী এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষণাবেক্ষণ ও অবহেলায় ধ্বংসের পথে হবিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত বানিয়াচং ঠাকুরাইন দীঘির পাড় সংযোগ সড়ক বেহাল : ঢালাইয়ের স্তর উঠে গিয়ে গর্তের সৃষ্টি

জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

জেলার স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস।

সভায় ডেপুটি সিভিল সার্জন, জেলার সকল উপজেলার ইউএইচএফপিও, এমটি (ইপিআই), হেলথ ইন্সপেক্টর (এইচআই), স্যানিটারি ইন্সপেক্টর (এসআই), পরিসংখ্যানবিদসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী এবং স্বাস্থ্য বিভাগের সাথে সম্পৃক্ত বিভিন্ন এনজিও প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।

সভায় জেলার স্বাস্থ্যসেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে ইপিআই কার্যক্রমের অগ্রগতি, HSS স্কোরিং, DHIS-2 রিপোর্টিং, উপজেলা হাসপাতালসমূহের যন্ত্রপাতির অবস্থা, জনবল সংকট, অপারেশন থিয়েটারের কার্যক্রম, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের চলমান উন্নয়ন কার্যক্রম, বর্তমান হাম-রুবেলা পরিস্থিতি এবং বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা বিশেষভাবে গুরুত্ব পায়।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বিশেষ করে ইপিআই কার্যক্রম জোরদার করা, সময়মতো সঠিক রিপোর্টিং নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত কর্মকর্তারা জেলার স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবেলার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা