বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) আসনের সংসদ সদস্য জনাব আবু মনসুর সাখাওয়াত হাসান জীবনের সাথে বানিয়াচং প্রবাসী জাতীয়তাবাদী পরিবারের এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯মে ) বাংলাদেশ সময় রাত ১১টায় এই সভার আয়োজন করেন বানিয়াচং প্রবাসী জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ।
ইতালি প্রবাসী ও বানিয়াচং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং কুয়েত প্রবাসী, জনাব আলী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জার্মানি প্রবাসী ও বানিয়াচং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোতালিব লস্কর। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুয়েত বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব শওকত আলী।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন— ইতালি প্রবাসী সাবেক ছাত্রনেতা আসিক মিয়া, ফ্রান্স প্রবাসী সাবেক ছাত্রনেতা মাহমুদুল হাসান খান রাজু, ইংল্যান্ড প্রবাসী সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান নোমান, সৌদি আরব প্রবাসী সাবেক ছাত্রনেতা এস এম মহিবুর রহমান, সৌদি আরব যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ, ফ্রান্স প্রবাসী সাবেক যুবদল নেতা মুস্তাকিম মিয়া, দুবাই প্রবাসী সাবেক ছাত্রনেতা মাজহার উদ্দিন খান কাওছার, জনাব আলী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী রুমন, ব্রাজিল প্রবাসী সাবেক ছাত্রনেতা আব্দুল মুকিত সজীব, ফ্রান্স যুবদলের সহ-সভাপতি জিসাদ রহমান, গ্রীস প্রবাসী নজরুল ইসলাম, ফ্রান্স প্রবাসী সাবেক ছাত্রনেতা মিজানুর আলম, ইংল্যান্ড প্রবাসী সাবেক ছাত্রনেতা জহির লস্কর, ইংল্যান্ড প্রবাসী সাবেক ছাত্রনেতা সামায়ূন ঠাকুর, কুয়েত প্রবাসী সাবেক ছাত্রনেতা জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা আবু হুরায়রা নাহিদ, যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রনেতা এস এম আমিনুল, ইতালি প্রবাসী সাবেক ছাত্রনেতা খালেদ আহমেদ, সাবেক ছাত্রনেতা আল আমীন তালুকদার, বাহরাইন প্রবাসী সাব্বির চৌধুরী সোহাগ, যুক্তরাষ্ট্র প্রবাসী শাহরিয়ার বিলাস, সৌদি আরব প্রবাসী শেখ তখলিছ, সাবেক ছাত্রনেতা বিল্লাল হোসেন, দুবাই প্রবাসী সাবেক ছাত্রনেতা মোতাব্বির মিয়া, বাহরাইন প্রবাসী এনামুল হক, ইতালি প্রবাসী শেখ বাকের, স্পেন প্রবাসী মোহাম্মদ ধনু মিয়া, ইতালি প্রবাসী এফ এন নাহিদ, কুয়েত প্রবাসী আমিনুল হক, ইতালি প্রবাসী হাবিবুর রহমান রাসেল, সৌদি আরব প্রবাসী শফিফুল হক, সৌদি আরব প্রবাসী রুয়েল আহমেদ, ফ্রান্স প্রবাসী তারেক আহমেদ, মালদ্বীপ প্রবাসী শেখ আল আমীন, সৌদি আরব প্রবাসী ফরহাদ আহমেদ রিয়াদ, সৌদি আরব প্রবাসী মোশাহিদ মিয়া, কুয়েত প্রবাসী রাকিব লস্কর, দুবাই প্রবাসী ইমন ও মুদাচ্ছির প্রমূখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডা. জীবনের এমপির সাথে মতবিনিময় করেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. জীবন বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির প্রাণ এবং দেশের রাজনীতিতেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক আন্দোলনগুলোতেও প্রবাসীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বানিয়াচং-আজমিরীগঞ্জ গঠনে প্রবাসীদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। প্রবাসী পরিবারের যেকোনো প্রয়োজনে সর্বাত্বক পাশে থাকার আশ্বাস প্রদান করেন এমপি সাখাওয়াত হাসান জীবন ।