• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Headline
সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়ক চার লেনে উন্নীতকরণের উদ্যোগ-গুরুত্ব পেল যথাযথ মান ও প্রশস্ততা মন্দরী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনও-নবজাতকদের উপহার দিলেন গাছের চারা হবিগঞ্জের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নবাগত ডিসির মতবিনিময় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের বালিখাল ব্রিজে প্রতিদিন যানজট : স্থায়ী সমাধানে নতুন ব্রিজ নির্মাণের দাবি সরকারি হাসপাতাল পরিষ্কারে স্বেচ্ছাসেবীরা : পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব কী? বানিয়াচংয়ে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড প্রকল্পে বাধা-তথ্য সংগ্রহে হেনস্থার অভিযোগ বানিয়াচং থানা-ডাকবাংলো ও মাদ্রাসা প্রাঙ্গণে জেলা পরিষদের বৃক্ষরোপণ মাদরাসায় গিয়ে নিখোঁজ মীম-দুই মাসেও রহস্যের কিনারা হয়নি ! হবিগঞ্জে কেক কাটার মধ্য দিয়ে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আজমিরীগঞ্জে সরকারি জমির মাটি লুট : ৫ জনের ৩০ দিনের কারাদণ্ড

সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়ক চার লেনে উন্নীতকরণের উদ্যোগ-গুরুত্ব পেল যথাযথ মান ও প্রশস্ততা

হবিগঞ্জ প্রতিনিধি / ৩৮ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে হবিগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জি কে গউছ। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ জি কে গউছ এমপি বলেন, সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়কটি এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা, অর্থনীতি ও জনজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটি যথাযথ মান ও প্রশস্ততায় চার লেনে উন্নীত করা হলে হবিগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিল্পায়ন ও আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের ক্ষেত্রে শুধু প্রশস্ততা বাড়ালেই হবে না, নির্মাণকাজের গুণগত মান, স্থায়িত্ব ও জনসাধারণের নিরাপত্তার বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পরিকল্পিত ও টেকসই উন্নয়নের মাধ্যমে সড়কটি নির্মাণ করা গেলে দীর্ঘমেয়াদে মানুষ এর সুফল ভোগ করতে পারবেন।

প্রধান অতিথি সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং যথাযথ মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় সড়কটির উন্নয়ন পরিকল্পনা, যথাযথ প্রশস্ততা ও নির্মাণমান নিশ্চিতকরণসহ প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা