ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে হবিগঞ্জে স্টিকার বিতরণ ও প্রদর্শন কার্যক্রম পরিচালনা করেছে জেলা তথ্য অফিস। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) জেলা তথ্য অফিস, হবিগঞ্জের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে সুরক্ষিত থাকতে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণ করা জরুরি। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য স্থানে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে এ ধরনের প্রচার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।