• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Headline
শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্প্রীতির ওপর গুরুত্ব দিলেন জেলা প্রশাসক হবিগঞ্জে অনলাইন জুয়া প্রতিরোধে প্রশাসন-পুলিশের সচেতনতামূলক কর্মশালা লাখাইয়ের বামৈ বড় বাজারে সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করলেন ওসি শরীফ আহমেদ মাদক-জুয়া ও চুরি প্রতিরোধে লাখাইয়ে পুলিশের উঠান বৈঠক হবিগঞ্জে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শারদ বস্ত্র বিতরণ বানিয়াচংয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন এমপি সাখাওয়াত হাসান শিক্ষকরা দলীয়করণে জড়িয়ে পড়লে পেশাগত দক্ষতার উন্নয়ন ব্যাহত হবে : মতবিনিময় সভায় ডা.জীবন এমপি ২৪ বছরের বন্দিজীবনের অবসান : নতুন জীবনের পথে কয়েস আহমেদ হবিগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবসের উদ্বোধন ফুটবল খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরেনি মাদ্রাসাছাত্র জিহাদ !

শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্প্রীতির ওপর গুরুত্ব দিলেন জেলা প্রশাসক

বিশেষ প্রতিনিধি / ১৬ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে হবিগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।

সভায় সামাজিক সম্প্রীতি বজায় রাখা, ধর্মীয় সহাবস্থান সুদৃঢ় করা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার চর্চার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, “সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান একটি শান্তিপূর্ণ সমাজের অন্যতম ভিত্তি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রাখতে হবে। কোনো ধরনের বিভেদ বা অসহিষ্ণুতা যেন সামাজিক শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

তিনি আরও বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সহনশীলতার চর্চার মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

সভায় সামাজিক সম্প্রীতি রক্ষা এবং ধর্মীয় সহাবস্থানের পরিবেশ অটুট রাখতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা