• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Headline
সরকারি হাসপাতাল পরিষ্কারে স্বেচ্ছাসেবীরা : পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব কী? বানিয়াচংয়ে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড প্রকল্পে বাধা-তথ্য সংগ্রহে হেনস্থার অভিযোগ বানিয়াচং থানা-ডাকবাংলো ও মাদ্রাসা প্রাঙ্গণে জেলা পরিষদের বৃক্ষরোপণ মাদরাসায় গিয়ে নিখোঁজ মীম-দুই মাসেও রহস্যের কিনারা হয়নি ! হবিগঞ্জে কেক কাটার মধ্য দিয়ে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আজমিরীগঞ্জে সরকারি জমির মাটি লুট : ৫ জনের ৩০ দিনের কারাদণ্ড বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত শিক্ষার প্রসারে জেলা পরিষদের উদ্যোগ-বৃত্তি পেলেন মেধাবী শিক্ষার্থীরা মাধবপুরের ঐতিহ্যবাহী মোজাইক ফিল্টার শিল্পে ধস : লোকসানে পেশা ছাড়ছেন কারিগররা বানিয়াচংয়ে কৃষকের ৪২ শতক জমির টমেটো চারা কেটে দিল দুর্বৃত্তরা-ক্ষতি ১২ লাখ টাকা !

বানিয়াচং থানা-ডাকবাংলো ও মাদ্রাসা প্রাঙ্গণে জেলা পরিষদের বৃক্ষরোপণ

বানিয়াচং প্রতিনিধি / ৬৬ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ জেলা পরিষদ। বুধবার (১১ নভেম্বর) জেলা পরিষদের উদ্যোগে বানিয়াচং হারামাইন মাদ্রাসা, বানিয়াচং ডাকবাংলো ও বানিয়াচং থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এ সময় বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।

এ সময় হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে। জেলা পরিষদের পক্ষ থেকে সবুজায়ন কর্মসূচি অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং সবুজ-শ্যামল পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা