• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Headline
বানিয়াচংয়ের গর্ব শরফ উদ্দিন আহমদ চৌধুরী পেলেন বাণিজ্য সচিবের দায়িত্ব মীম নিখোঁজের এক মাস-পুলিশের বক্তব্য ‘আমরা কাজ করে যাচ্ছি’ “৩৭ জনের ক্ষত শুকায়নি-আবারও নিখোঁজ হবিগঞ্জের ১০ জন—উদ্বেগে ভাটির জনপদ” হবিগঞ্জে মানবতা ও সাম্যের বাণীতে লালন সাঁইকে স্মরণ দলীয় ফোরাম উপেক্ষা করে ফেসবুকে মনগড়া অভিযোগ : বিব্রত বানিয়াচং বিএনপি শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনে তৎপর হবিগঞ্জ জেলা প্রশাসন হবিগঞ্জ জেলা পুলিশের পদোন্নতি পরীক্ষার প্যারেড মূল্যায়ন সম্পন্ন রাস্তার মাইলফলক থেকে মসজিদের ওযুখানা-পরিচ্ছন্নতায় এস এম তারেকের দল শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্প্রীতির ওপর গুরুত্ব দিলেন জেলা প্রশাসক হবিগঞ্জে অনলাইন জুয়া প্রতিরোধে প্রশাসন-পুলিশের সচেতনতামূলক কর্মশালা

মীম নিখোঁজের এক মাস-পুলিশের বক্তব্য ‘আমরা কাজ করে যাচ্ছি’

স্টাফ রিপোর্টার / ৬০ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামে এক মাদরাসাছাত্রীর সন্ধান মেলেনি। ছোট্ট মেয়েটির কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। এদিকে দীর্ঘ সময়েও তার সন্ধান না মেলায় স্থানীয়দের মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে। অন্যদিকে এ ঘটনা ঘিরে বিভিন্নভাবে চাপের মুখে রয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

নিখোঁজ মীম বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া এলাকার খোয়াজ আলী মিয়ার মেয়ে। সে স্থানীয় দারুল হিকমাহ তালীমুল কুরআন একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সহপাঠীদের সঙ্গে মাদরাসায় যায় মীম। মাদরাসার ছুটি শেষে অন্য শিক্ষার্থীরা বাড়ি ফিরলেও মীম আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের সদস্যরা মাদরাসায় গিয়ে তার বই-খাতা ও ব্যাগ পড়ে থাকতে দেখেন। তবে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও মীমের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না পাওয়ায় পরিবারের উদ্বেগ ক্রমেই বাড়ছে।

মাত্র ১০ বছর বয়সী একটি শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বিগ্ন পুরো এলাকার মানুষ। স্থানীয়দের প্রশ্ন, মাদরাসায় যাওয়ার পর একটি শিশু কীভাবে নিখোঁজ হলো? মাদরাসায় তার বই-খাতা ও ব্যাগ পড়ে থাকার বিষয়টি তদন্তে কতটা গুরুত্ব পাচ্ছে? দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুটির সন্ধান না মেলায় তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

স্থানীয়দের দাবি, মীমকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হোক। নিখোঁজ হওয়ার ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে দ্রুত শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, “বিষয়টা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, এটাই আমাদের কাজ এখন।”

এদিকে মীম নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে মাদরাসা কর্তৃপক্ষকেও বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে কারা, কী কারণে এবং কী ধরনের চাপ প্রয়োগ করছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

একটি শিশুর নিখোঁজ হওয়ার এক মাস পার হয়ে গেলেও তার সন্ধান না পাওয়া সংশ্লিষ্ট সবার জন্যই উদ্বেগের বিষয়। পরিবারের অপেক্ষার অবসান ঘটাতে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখন তাদের একটাই প্রত্যাশা—নিখোঁজ মীমকে খুঁজে বের করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা