• রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে ‘আদর্শ সমাজ কল্যাণ সংগঠন’-এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ হবিগঞ্জের দৃষ্টিনন্দন তিনকোনা পুকুরপাড়ের পৌর ওয়াকওয়ে : নাগরিক জীবনে নতুন মাত্রা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সিলেটে প্রথম আলো ট্রাস্ট’র উদ্যোগে মানববন্ধন ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার কাজের জন্য আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুুরাদ মালয়েশিয়ায় গ্লোবাল লিডারশিপ সামিটে অংশ নিতে ভিসা অনুমোদন পেলেন বানিয়াচংয়ের নাফিস বানিয়াচং হাসপাতাল পয়েন্টে আর্জেন্টিনা সমর্থকদের ব্যানার ছেঁড়ায় ক্ষোভ বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে থানা পুলিশের চেকপোস্ট কার্যক্রম পরিচালনা রায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা “বানিয়াচং সাইকেল মার্ট”-সাইকেল প্রেমীদের বিশ্বস্ত ঠিকানা লামাপাড়া-যাত্রাপাশা গ্রামের ভিতরের রাস্তা নিয়ে চরম দুর্ভোগ

বানিয়াচং হাসপাতাল পয়েন্টে আর্জেন্টিনা সমর্থকদের ব্যানার ছেঁড়ায় ক্ষোভ

ক্রীড়া প্রতিবেদক / ১৩৪ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বানিয়াচং উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন এলাকায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের টাঙানো একটি ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে সমর্থকরা কিছুদিন পূর্বে ব্যানারটি স্থাপন করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যানারটিতে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের ছবি এবং স্থানীয় সমর্থকদের ছবি সংযুক্ত ছিল। তবে হঠাৎ করেই দুর্বৃত্তরা ব্যানারটির একটি বড় অংশ ছিঁড়ে ফেলে, যা দেখে সমর্থকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

এলাকাবাসীর দাবি, এটি একটি পরিকল্পিত কাজ হতে পারে। তারা জানান,আমরা খেলাধুলাকে ভালোবাসি, এটি আমাদের আবেগের জায়গা। এভাবে ব্যানার নষ্ট করা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়।

একজন সমর্থক বলেন, বিশ্বকাপ সামনে রেখে আমরা আনন্দের সাথে ব্যানার লাগিয়েছিলাম। কিন্তু এমন ঘটনায় আমরা হতাশ। যারা এই কাজ করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত

ঘটনার পর স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা