• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Headline
হবিগঞ্জে অবসরপ্রাপ্ত ২৬ কর্মচারীকে জেলা প্রশাসনের বিদায়ী সংবর্ধনা আজমিরীগঞ্জে ৩ মাস ধরে ইউএনও নেই : প্রজ্ঞাপনের পরও যোগদান করেননি নতুন কর্মকর্তা সংবাদ প্রকাশের পর ব্যাটারি পুড়িয়ে শীসা তৈরির কারখানা সরিয়ে নিল কর্তৃপক্ষ বানিয়াচং-শিবপাশা রোডে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি : কারখানার বিষয়ে অবগত নয় পরিবেশ অধিদপ্তর প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা-বিষাদে বিদায় নিলেন দেবী দুর্গা বানিয়াচং মডেল প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে দুই গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে হবিগঞ্জে জেলা তথ্য অফিসের স্টিকার বিতরণ বানিয়াচংয়ে দুর্গাপূজার নবমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল : বিদায়ের অপেক্ষায় দেবী দুর্গা বানিয়াচংয়ের গর্ব শরফ উদ্দিন আহমদ চৌধুরী পেলেন বাণিজ্য সচিবের দায়িত্ব মীম নিখোঁজের এক মাস-পুলিশের বক্তব্য ‘আমরা কাজ করে যাচ্ছি’

হবিগঞ্জে অবসরপ্রাপ্ত ২৬ কর্মচারীকে জেলা প্রশাসনের বিদায়ী সংবর্ধনা

হবিগঞ্জ প্রতিনিধি / ৩৬ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন সময়ে অবসরগ্রহণকারী ১৩তম থেকে ২০তম গ্রেডের ২৬ জন কর্মচারীর সম্মানে বিদায়ী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।

দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, আন্তরিকতা, শ্রম ও দায়িত্বশীলতার মাধ্যমে জেলা প্রশাসনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বিদায়ী কর্মচারীদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয়। সহকর্মীদের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক, দায়িত্ব পালনে একনিষ্ঠতা এবং প্রশাসনিক কার্যক্রমে অবদানের কথা স্মরণ করা হয়। এ সময় পরিবেশ ছিল আবেগঘন ও আন্তরিকতাপূর্ণ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, “দীর্ঘ কর্মজীবনে আপনারা নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে জেলা প্রশাসনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আপনাদের এই শ্রম ও অবদান প্রশাসনের স্মৃতিতে মূল্যবান হয়ে থাকবে। অবসর জীবনে আপনারা সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করুন—এই কামনা করি।” তিনি আরও বলেন, কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও সহকর্মীদের মধ্যে গড়ে ওঠা শ্রদ্ধা, ভালোবাসা ও আত্মিক বন্ধন কখনো শেষ হয় না।

অবসরপ্রাপ্ত কর্মচারীদের অভিজ্ঞতা ও কর্মজীবনের স্মৃতি নতুন প্রজন্মের কর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠানে বিদায়ী কর্মচারীদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো হয় এবং তাঁদের অবসরজীবনের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। স্মৃতিচারণ, আবেগ ও শুভকামনায় পরিপূর্ণ এ আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসনের সহকর্মীদের সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘদিনের কর্মসম্পর্কের এক আন্তরিক প্রতিফলন ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা