• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Headline
হবিগঞ্জে অবসরপ্রাপ্ত ২৬ কর্মচারীকে জেলা প্রশাসনের বিদায়ী সংবর্ধনা আজমিরীগঞ্জে ৩ মাস ধরে ইউএনও নেই : প্রজ্ঞাপনের পরও যোগদান করেননি নতুন কর্মকর্তা সংবাদ প্রকাশের পর ব্যাটারি পুড়িয়ে শীসা তৈরির কারখানা সরিয়ে নিল কর্তৃপক্ষ বানিয়াচং-শিবপাশা রোডে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি : কারখানার বিষয়ে অবগত নয় পরিবেশ অধিদপ্তর প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা-বিষাদে বিদায় নিলেন দেবী দুর্গা বানিয়াচং মডেল প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে দুই গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে হবিগঞ্জে জেলা তথ্য অফিসের স্টিকার বিতরণ বানিয়াচংয়ে দুর্গাপূজার নবমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল : বিদায়ের অপেক্ষায় দেবী দুর্গা বানিয়াচংয়ের গর্ব শরফ উদ্দিন আহমদ চৌধুরী পেলেন বাণিজ্য সচিবের দায়িত্ব মীম নিখোঁজের এক মাস-পুলিশের বক্তব্য ‘আমরা কাজ করে যাচ্ছি’

সংবাদ প্রকাশের পর ব্যাটারি পুড়িয়ে শীসা তৈরির কারখানা সরিয়ে নিল কর্তৃপক্ষ

বিশেষ প্রতিনিধি / ৩৮ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং-শিবপাশা রোডের পশ্চিমবাগ রোডসংলগ্ন পুকুরপাড়ে ব্যাটারি পুড়িয়ে শীসা তৈরির অভিযোগে পরিচালিত কারখানাটি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। সংবাদ প্রকাশের পর গত শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে পরিত্যক্ত ব্যাটারিসহ কারখানার যাবতীয় সরঞ্জাম সরিয়ে নেয় কারখানার মালিক মখলিছ মিয়া ও তার শ্রমিকরা ।

এর আগে পশ্চিমবাগ রোডসংলগ্ন এলাকায় পুকুরপাড়ে ব্যাটারি পুড়িয়ে শীসা তৈরির কার্যক্রম নিয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের সম্ভাব্য ঝুঁকির বিষয়টি সামনে আসে। ব্যাটারি পোড়ানোর ফলে নির্গত বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিক উপাদান পরিবেশের ক্ষতি করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও পথচারীদের ভোগান্তির বিষয়টিও উঠে আসে।

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর কারখানা কর্তৃপক্ষ গত শনিবার রাতে পরিত্যক্ত ব্যাটারি ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরিয়ে নেয়। তবে কারখানাটি কোথায় স্থানান্তর করা হয়েছে, সেখানে পরিবেশগত নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করা হবে কি না এবং ওই স্থানে ব্যাটারি পোড়ানোর কারণে কোনো দূষণ ঘটেছে কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, কারখানার কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শ্রী হরিপদ চন্দ্র দাশ জানিয়েছিলেন, তিনি বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত নন, তবে লোকমুখে শুনেছেন। কারখানার মালিকের নাম ও মোবাইল নম্বর পাওয়া গেলে তাঁকে নোটিশ পাঠানো হবে বলেও জানান তিনি।

কারখানার সরঞ্জাম সরিয়ে নেওয়ায় আপাতত ওই স্থানে কার্যক্রম বন্ধ হয়েছে । তবে পরিবেশের সম্ভাব্য ক্ষতি নিরূপণ, কারখানাটির অনুমোদন যাচাই এবং ভবিষ্যতে অন্য কোথাও একই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিক ও স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা