ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দা নামতে যাচ্ছে এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ (সিজন-৩)-এর মহা-ফাইনালে। শিরোপা নির্ধারণী এই মেগা ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দুই পরাশক্তি— থান্ডার ১৬ (Thunder 16) এবং ডমিনেটরস ২৫ (Dominators 25)।
টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে দল দুটি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ফাইনালে জায়গা করে নিয়েছে। এখন মাঠের লড়াইয়ে শেষ হাসি কারা হাসবে, তা দেখার জন্য মুখিয়ে আছেন সমর্থকরা।
তারিখ: ০৮ জুন, ২০২৬
সময়: দুপুর ০৩:০০ টা
ভেন্যু: এল.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন baby & me এর সত্ত্বাধিকারী জয় আলম সোহাগ, মেসার্স ফারাবি মেডিকেল হল এর সত্ত্বাধিকারী ডা: আল শাহরিয়ার কবির মুন্না। খেলায় টুর্ণামেন্টের অন্যান্য স্পন্সর পার্টনার ও এক্স এলারিয়ানরা উপস্থিত থাকবেন।
খেলাটি মাঠে গিয়ে দেখার পাশাপাশি যারা ঘরে বসে উপভোগ করতে চান, তাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। পুরো ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে SRI TV (Your Voice, Your Media)-এর পর্দায়।
দুই দলেই রয়েছে একঝাঁক তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের স্কোয়াড। ট্রফির লড়াইয়ে কেউ কাউকে এক চুলও ছাড় দিতে নারাজ। ‘এল.আর সরকারি উচ্চ বিদ্যালয়ের চেনা মাঠে গতি আর কৌশলের এক টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
নির্ধারিত সময়েই শুরু হবে এই শিরোপার লড়াই। মাঠের যুদ্ধ শেষে কার হাতে উঠছে সিজন-৩ এর ট্রফি, তা জানতে চোখ রাখুন ৮ জুনের এই হাই-ভোল্টেজ ম্যাচে!
টুর্নামেন্টের মূল টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ‘baby & me’ (বেবি অ্যান্ড মি) এবং পুরো টুর্নামেন্টটি পাওয়ার্ড বাই হিসেবে স্পন্সর করছে ‘মেসার্স ফারাবি মেডিকেল হল’।
টুর্নামেন্টে মিডিয়া পার্টনার
এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬- সিজন-৩ এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বানিয়াচংয়ের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “বানিয়াচং নিউজ ২৪ ডট কম”।