• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Headline
এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ : গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হচ্ছে থান্ডার ১৬ ও ডমিনেটরস ২৫ বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা ও চারা রোপন কর্মসূচি মাধবপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত : গর্ভবতী মা ও শিশুদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ হবিগঞ্জে খোয়াই রিভার ওয়াটারকিপারের উদ্যোগে নদীতীরে সবুজায়ন কর্মসূচি পালন আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হুক্কা বানিয়াচং–আজমিরীগঞ্জ সড়কে বালুর স্তুপে ভোগান্তি : ঝুঁকিতে চলাচল স্মৃতির পাতায় হারিয়ে যাওয়া ‘মুন সিনেমা হল’—আজমিরীগঞ্জে এখন নিঃসঙ্গ এক স্থাপনা বর্ষার পানিতে চলাচলের প্রস্তুতি : ডিঙি নৌকা তৈরিতে ব্যস্ত কাঠমিস্ত্রিরা হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে ইংলিশ কুইজে মৌ-এর সাফল্য

বানিয়াচং–আজমিরীগঞ্জ সড়কে বালুর স্তুপে ভোগান্তি : ঝুঁকিতে চলাচল

সৈয়দ সাজ্জাদ হোসেন / ৭০ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং–আজমিরীগঞ্জ সড়কের শিবপাশা এলাকায় রাস্তার ওপর বালুর স্তুপ ফেলে রাখার কারণে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের একাংশ জুড়ে বড় আকারের বালুর স্তূপ ফেলে রাখা হয়েছে। এতে রাস্তার প্রস্থ সংকুচিত হয়ে পড়েছে এবং একসঙ্গে দুটি যানবাহন চলাচল করা কঠিন হয়ে গেছে।

বিশেষ করে অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেল চালকদের ওভারটেকিং করতে গিয়ে ঝুঁকির মুখে পড়তে হচ্ছে।

একাধিক চালক জানান, “রাস্তার মাঝখানে বালু রেখে দেওয়ায় সামনে থেকে গাড়ি এলে পাশ কাটানো খুবই কঠিন হয়ে পড়ে। অনেক সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।”

স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করে বলেন, “এভাবে দিনের পর দিন রাস্তার ওপর বালু ফেলে রাখা হলেও কেউ তা সরানোর উদ্যোগ নিচ্ছে না। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে।”

এদিকে সড়কের পাশেই খাল ও নিচু এলাকা থাকায় সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রাস্তা থেকে বালুর স্তুপ অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা