• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে ঝুঁকিপূর্ণ ১১ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ : ডিও দিলেন এমপি ডা. সাখাওয়াত হাসান উৎসবের আমেজে বানিয়াচংয়ে জন্মাষ্টমী : বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাতে সম্প্রীতির বার্তা বানিয়াচংয়ে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষায় নতুন সম্ভাবনা ‘হাজী মোহাম্মদ ফুল মিয়া মেমোরিয়াল স্কুল’ বানিয়াচংয়ে সরকারের নির্বাচনি ইশতেহার নিয়ে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক হবিগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি : সেবাপ্রার্থীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক সিদ্ধান্ত জলজ ফুলের রাজ্যে মুগ্ধতা ছড়াচ্ছে বানিয়াচং ভবানীপুরের পদ্মবিল জেলার হাটবাজারগুলোতে পোলাও চালে আগুন-নিত্যপণ্যের দামে নাভিশ্বাস বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও সুব্রত চক্রবর্তীর স্মরণে সুরবিতানের শোক সভা সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ বানিয়াচং উশু একাডেমি চ্যাম্পিয়ন বানিয়াচংয়ে ধানের চারার জমজমাট হাট : দূর-দূরান্তের কৃষকের মিলনমেলা

বানিয়াচংয়ে ঝুঁকিপূর্ণ ১১ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ : ডিও দিলেন এমপি ডা. সাখাওয়াত হাসান

বিশেষ প্রতিনিধি / ১৫০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) এলাকার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনতিবিলম্বে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আধাসরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান।

মন্ত্রণালয়ে প্রেরিত পত্রে উল্লেখ করা হয়, বানিয়াচং উপজেলার এই ১১টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দীর্ঘদিন ধরে চরম জরাজীর্ণ ও বিপজ্জনক অবস্থায় রয়েছে। ভবনগুলোর দেওয়ালে বড় ধরনের ফাটল ধরাসহ ছাদের প্লাস্টার খসে পড়ায় এবং কাঠামোগত সুরক্ষার অভাবে এগুলো সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের চরম ঝুঁকি নিয়ে ক্লাস পরিচালনা করতে হচ্ছে, যা বিশেষ করে বর্ষা মৌসুমে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা তৈরি করে।

ঝুঁকিপূর্ণ ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করে জরুরি ভিত্তিতে নতুন অবকাঠামো নির্মাণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিশেষ সহযোগিতা ও সুপারিশ কামনা করা হয়েছে।

নতুন ভবনের সুপারিশ করা বিদ্যালয়সমূহ: ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের দুর্গাপুর পূর্বপাড়া সপ্রাবি, ৫নং দৌলতপুর ইউনিয়নের আড়িয়ামুগুর সপ্রাবি,৬নং কাগাপাশা ইউনিয়নের হলিমপুর সপ্রাবি, ৯নং পুকড়া ইউনিয়নের রূপাপেল সপ্রাবি,৮নং খাগাউড়া ইউনিয়নের জগন্নাথপুর তাজপুর সপ্রাবি, ৫নং দৌলতপুর ইউনিয়নের দমারগাঁও সপ্রাবি, ৯নং পুকড়া ইউনিয়নের দৌলতপুর সপ্রাবি,১৫নং পৈলারকান্দি ইউনিয়নের বিজয়পুর সপ্রাবি, ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের আলমনগর সপ্রাবি,৮নং খাগাউড়া ইউনিয়নের সাদকপুর সপ্রাবি ও  ৫নং দৌলতপুর ইউনিয়নের তেলঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দ্রুত এই ডিও লেটারটি পর্যালোচনা করে শিক্ষার্থীদের সুরক্ষায় তাৎক্ষণিক অবকাঠামোগত অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ করেছেন।

সংসদ সদস্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দ্রুত নতুন ভবন নির্মাণের অনুমোদন চান উপজেলার সচেতন নাগরিক ও অভিভাবকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা