• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে ঝুঁকিপূর্ণ ১১ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ : ডিও দিলেন এমপি ডা. সাখাওয়াত হাসান উৎসবের আমেজে বানিয়াচংয়ে জন্মাষ্টমী : বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাতে সম্প্রীতির বার্তা বানিয়াচংয়ে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষায় নতুন সম্ভাবনা ‘হাজী মোহাম্মদ ফুল মিয়া মেমোরিয়াল স্কুল’ বানিয়াচংয়ে সরকারের নির্বাচনি ইশতেহার নিয়ে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক হবিগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি : সেবাপ্রার্থীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক সিদ্ধান্ত জলজ ফুলের রাজ্যে মুগ্ধতা ছড়াচ্ছে বানিয়াচং ভবানীপুরের পদ্মবিল জেলার হাটবাজারগুলোতে পোলাও চালে আগুন-নিত্যপণ্যের দামে নাভিশ্বাস বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও সুব্রত চক্রবর্তীর স্মরণে সুরবিতানের শোক সভা সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ বানিয়াচং উশু একাডেমি চ্যাম্পিয়ন বানিয়াচংয়ে ধানের চারার জমজমাট হাট : দূর-দূরান্তের কৃষকের মিলনমেলা

উৎসবের আমেজে বানিয়াচংয়ে জন্মাষ্টমী : বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাতে সম্প্রীতির বার্তা

স্টাফ রিপোর্টার / ১৫২ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচংয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার বুড়াশিব বাড়ি থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্ট, বানিয়াচং উপজেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলার ১৫টি ইউনিয়নের ফ্রন্টের সনাতনী প্রতিনিধিরা নিজ নিজ ইউনিয়নের ব্যানার নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নানা সাজসজ্জা ও ব্যানার-ফেস্টুনে শোভাযাত্রাটি হয়ে ওঠে বর্ণিল ও উৎসবমুখর। এ সময় ভক্তদের মধ্যে ছিল আনন্দ-উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য।

বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে আনন্দ, উৎসাহ ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। একপর্যায়ে র‍্যালিটি সনাতনী সমাজের মানুষের মিলনমেলায় পরিণত হয়।

আয়োজকরা বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। সকল ধর্মের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা