• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Headline
বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বানিয়াচংয়ে ইউএনও নেই ১ মাস যাবত : প্রশাসনিক অচলাবস্থা-জন্ম নিবন্ধন সেবা স্থবির তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ চুনারুঘাটে হুইল চেয়ারেই কাটছে শিক্ষক কল্যাণ কুমারের জীবন বানিয়াচংয়ে আগামী ১৮ সেপ্টেম্বর উদ্বোধন হচ্ছে ইনডোর প্লে গ্রাউন্ড জমির বিরোধে রক্তাক্ত বানিয়াচংয়ের চালবন হাওর ॥ সংঘর্ষে কৃষক নিহত হবিগঞ্জে গ্রাম আদালত শক্তিশালীকরণ ও সচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত সন্ত্রাস-দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা গুরুত্বপূর্ণ : হুইপ জি কে গউছ

শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন

বিশেষ প্রতিনিধি / ৪০ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় প্রথমবারের মতো বাস সংযোজন করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের দুটি একতলা বাস সংযোজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে পরিবহন সুবিধা আরও সম্প্রসারিত হলো।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বাস সেবার উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা (ভারপ্রাপ্ত) ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. জাকারিয়া চৌধুরী অনিক, সহকারী প্রক্টর তৌকির আহামেদ (ভারপ্রাপ্ত), বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক বলেন, ‘বাস সংযোজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা-যাওয়ার ক্ষেত্রে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের পথও সুগম হবে’।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৫ টি শিক্ষাবর্ষের ১৭৩ জন ছাত্র ও ১৯৬ জন ছাত্রীকে নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। হবিগঞ্জের ধুলিয়াখাল এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হল ও পোদ্দার বাড়ি এলাকায় অবস্থিত অস্থায়ী ছাত্র হল থেকে ক্যাম্পাসে ও হবিগঞ্জ শহরে নির্ধারিত সময়ে নিয়মিত গমনাগমন করবে এই বাস ২ টি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষা সফর ও মাঠ পরিদর্শনে বাস দুটি ব্যবহারের সুযোগ শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষাকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা