• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগ : ৩ দিনের মধ্যে আরেক শিশু নিখোঁজ বানিয়াচংয়ে শিশু নিখোঁজে বাড়ছে আতঙ্ক : খোঁজ মিলছে না ফাবিয়ার বানিয়াচংয়ে জমি বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা নাজিম উল্লাহর বিরুদ্ধে ৪ মহল্লাহবাসীর হুঁশিয়ারি-ক্ষমা না চাইলে কঠোর আন্দোলন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বানিয়াচংয়ে ইউএনও নেই ১ মাস যাবত : প্রশাসনিক অচলাবস্থা-জন্ম নিবন্ধন সেবা স্থবির তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ

বানিয়াচংয়ে শিশু নিখোঁজে বাড়ছে আতঙ্ক : খোঁজ মিলছে না ফাবিয়ার

বিশেষ প্রতিনিধি / ১৪৪ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু নিখোঁজের ঘটনায় পরিবারগুলোর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) আসরের নামাজের পর থেকে বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পুর্ব ইউনিয়নের দারুল হিকমা একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী ফাবিয়া নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি। ফাবিয়া ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খোয়াজ আলী মিয়ার কন্যা।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  আসরের নামাজের পর কোনো এক সময় ফাবিয়া নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছেও খোঁজ নেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফাবিয়ার নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। তাকে কোথায় পাওয়া যেতে পারে—এ নিয়ে উদ্বিগ্ন স্বজনরা। বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছ ।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় শিশু নিখোঁজের ঘটনা নিয়ে এলাকায় উদ্বেগ তৈরি হচ্ছে। শিশুদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। বাড়ির বাইরে খেলতে যাওয়া, স্কুলে যাতায়াত কিংবা একা চলাফেরার সময় সন্তানদের নিয়ে উৎকণ্ঠায় থাকতে হচ্ছে তাদের।

স্থানীয়রা বলছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষক, জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিশুদের একা বাইরে না পাঠানো, অপরিচিত ব্যক্তির সঙ্গে কোথাও না যাওয়ার বিষয়ে সচেতন করা এবং জরুরি প্রয়োজনে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

এদিকে, শিশু নিখোঁজের কোনো ঘটনা ঘটলে দ্রুত থানায় সাধারণ ডায়েরি বা অভিযোগ করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য ছড়িয়ে না দেওয়ার পরামর্শ দিয়েছেন সচেতন মহল। গুজব ছড়িয়ে পড়লে আতঙ্ক আরও বাড়তে পারে বলেও মনে করছেন তারা।

সচেতন নাগরিকদের দাবি, বানিয়াচংয়ে শিশুদের নিরাপত্তা নিয়ে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নিখোঁজের ঘটনাগুলোর দ্রুত তদন্ত এবং শিশুদের নিরাপত্তায় প্রয়োজনীয় নজরদারি জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে কোনো শিশু নিখোঁজ হলে দ্রুততম সময়ে তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

একজন অভিভাবক বলেন, “সন্তানকে কিছু সময়ের জন্য চোখের আড়াল করতেও এখন ভয় লাগে। একটি শিশু নিখোঁজ হওয়ার খবর পুরো এলাকার অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি করে।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, কোনো শিশু নিখোঁজ হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে অনুসন্ধান জোরদার করা প্রয়োজন। পাশাপাশি শিশুদের একা বাইরে না পাঠানো, অপরিচিত ব্যক্তির সঙ্গে কোথাও না যাওয়ার বিষয়ে অভিভাবকদের সন্তানদের সচেতন করা জরুরি।

এদিকে, ফাবিয়ার সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। কেউ তার সন্ধান পেলে দ্রুত পরিবারের সদস্য কিংবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।

ফাবিয়ার নিখোঁজের ঘটনায় এখন পর্যন্ত অপহরণ হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও অনুসন্ধানের মাধ্যমে পরিষ্কার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা