হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস নবীগঞ্জ উপজেলার কয়েকটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। রবিবার (১৪জুন) তিনি পরিদর্শনে আসেন।
এসময় তিনি রোগীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিচ্ছন্নতা, আধুনিক যন্ত্রপাতির সঠিক ব্যবহার, দক্ষ জনবল নিয়োগ এবং নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি লাইসেন্স ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মুখলিছুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) নবীগঞ্জ ডা. আব্দুস সামাদ, এমওসিএস ডা. শরীফ মোঃ সানজিদ জামান, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরবর্তীতে সিভিল সার্জন একটি অস্থায়ী টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রতিটি শিশুর যথাসময়ে টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য উপস্থিত স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।