• সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জের গ্রান্ড নবাব রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার : আধুনিক খাবার ও আয়োজনের নতুন ঠিকানা হবিগঞ্জে প্রথম বেসরকারি সুইমিং পুলের শুভ উদ্বোধন সোমবার : বিনোদনে নতুন মাত্রা জেলা পর্যায়ে স্টার্টআপ, ইনোভেশন ও সাইন্স প্রজেক্ট শোকেসিংয়ে তৃতীয় হয়েছে এন এইচ জাহেদ একাডেমি হবিগঞ্জে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নবীগঞ্জে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে সিভিল সার্জন : সেবার মানোন্নয়নে নির্দেশনা হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক খোয়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক জিরো অলিম্পিয়াড সিজন ২ : SDG 2 ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন বানিয়াচংয়ের নাফিস শাহরিয়ার সাইফ ক্রিয়েটিভ আরবান ডিজিটাল প্রিন্ট মিডিয়া : আধুনিক প্রিন্টিং সেবায় নির্ভরতার নাম

জেলা পর্যায়ে স্টার্টআপ, ইনোভেশন ও সাইন্স প্রজেক্ট শোকেসিংয়ে তৃতীয় হয়েছে এন এইচ জাহেদ একাডেমি

হবিগঞ্জ প্রতিনিধি / ২৫ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

জেলা পর্যায়ে আয়োজিত “স্টার্টআপ, ইনোভেশন ও সাইন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম”-এ  ৩য় স্থান অর্জন করেছে N. H. Zahed Academy। উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও বাস্তবমুখী প্রজেক্ট উপস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি এ সাফল্য অর্জন করে।

 রবিবার (১৪জুন) সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেন। বিচারক মণ্ডলী প্রজেক্টগুলোর মৌলিকতা, ব্যবহারিক প্রয়োগ, উপস্থাপনা দক্ষতা ও সামাজিক প্রভাব বিবেচনা করে তয় স্থান নির্ধারণ করেন।

প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের প্রজেক্টে আধুনিক প্রযুক্তি ও সৃজনশীল চিন্তার সমন্বয় ঘটিয়ে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। শিক্ষার্থীদের এমন সাফল্যে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার  তুলে দেন জেলা প্রশাসক ড.  জি. এম. সরফরাজ।  এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বর্তমান যুগে টিকে থাকতে হলে সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকল্প নেই। তোমাদের এমন উদ্যোগ ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং তাদের এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা