• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Headline
পল্লী উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ : ডা: জীবন এমপি ফল উৎসবে ঐক্যের বন্ধন : প্রশংসায় ভাসছে বানিয়াচং মডেল প্রেসক্লাবের আয়োজন আলোর দিশারি : স্মরণে শিক্ষক সিরাজ উদ্দিন খান এবং এক চিরন্তন জীবনদর্শন গোয়াইনঘাট থানার নবাগত ওসি ওমর ফারুকের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় বাতিল হতে যাচ্ছে সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাঠদান কর্মসূচি বৃন্দাবন সরকারি কলেজে সনাতনী শিক্ষার্থীদের “উপাসনালয়” : কৃতজ্ঞতা প্রকাশ হুইপ জি কে গউছ এমপির প্রতি বানিয়াচংয়ে টিকটক ও ইভটিজিংয়ের ঘটনায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষ : আহত ২০ আজমিরীগঞ্জে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করলেন ডা: জীবন এমপি বানিয়াচংয়ে ক্রীড়াপ্রেমীদের আস্থার ঠিকানা : ‘মহসিন স্পোর্টস এন্ড ফ্যাশন’ শ্রদ্ধা, ভালোবাসা এবং অনুপ্রেরণার প্রতীক-মহিবুর রহমান স্যার

পল্লী উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ : ডা: জীবন এমপি

বিশেষ প্রতিনিধি / ৫১ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬জুলাই) উপজেলা প্রশাসন ও বানিয়াচং পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) আসনের  সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসে মারুফ,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক লুৎফুর রহমান। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু মনসুর সাখাওয়াত হাসান বলেন, “বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় পল্লী অঞ্চলকে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রাম হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু—এই লক্ষ্য নিয়েই বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কৃষি খাতে উন্নয়ন ঘটিয়ে আমরা একটি আধুনিক ও সমৃদ্ধ গ্রাম গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, “পল্লী উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে একসাথে কাজ করতে হবে, তাহলেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে।

সভায় অন্যান্য বক্তারা পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের সার্বিক উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে গ্রাম। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি আধুনিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে একটি টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এর পূর্বে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপুর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয়।

সভা শেষে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা