• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Headline
বৃন্দাবন সরকারি কলেজে সনাতনী শিক্ষার্থীদের “উপাসনালয়” : কৃতজ্ঞতা প্রকাশ হুইপ জি কে গউছ এমপির প্রতি বানিয়াচংয়ে টিকটক ও ইভটিজিংয়ের ঘটনায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষ : আহত ২০ আজমিরীগঞ্জে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করলেন ডা: জীবন এমপি বানিয়াচংয়ে ক্রীড়াপ্রেমীদের আস্থার ঠিকানা : ‘মহসিন স্পোর্টস এন্ড ফ্যাশন’ শ্রদ্ধা, ভালোবাসা এবং অনুপ্রেরণার প্রতীক-মহিবুর রহমান স্যার হবিগঞ্জ “সদর হাসপাতালে গবেষণার নামেই অব্যবস্থাপনা” : খুলি-কাণ্ডে প্রশ্নের ঝড় তপন কুমার বিশ্বাস স্যার-একটি নাম, একটি অনুপ্রেরণা, একটি আলোর পথপ্রদর্শক বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশা চুরি করতে এসে জনতার হাতে আটক ৩ জন বাংলাদেশ শিক্ষক সমিতি বানিয়াচং উপজেলা শাখার নির্বাচনী তফসিল ঘোষণা : ১ আগস্ট নির্বাচন বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা ভূমি অফিসে বিশেষ চেয়ার বরাদ্দ

বানিয়াচংয়ে টিকটক ও ইভটিজিংয়ের ঘটনায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষ : আহত ২০

স্টাফ রিপোর্টার / ১৪৭ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় টিকটক করা ও এক অপ্রাপ্তবয়স্ক মাদ্রাসা ছাত্রীর সঙ্গে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৪জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রথমরেখ মহল্লায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মিশুকচালক শামীম ও ট্রলিচালক শিবলু মিয়ার সমর্থকদের মধ্যে টিকটক ভিডিও তৈরি করা নিয়ে প্রায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে নারী-পুরুষসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। এরই মধ্যে এক মাদ্রাসা পড়ুয়া কিশোরীর সঙ্গে ইভটিজিংয়ের অভিযোগ ওঠে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

এ ঘটনার জেরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধাঘণ্টাব্যাপী চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা