• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Headline
বানিয়াচংয়ে ক্রীড়াপ্রেমীদের আস্থার ঠিকানা : ‘মহসিন স্পোর্টস এন্ড ফ্যাশন’ শ্রদ্ধা, ভালোবাসা এবং অনুপ্রেরণার প্রতীক-মহিবুর রহমান স্যার হবিগঞ্জ “সদর হাসপাতালে গবেষণার নামেই অব্যবস্থাপনা” : খুলি-কাণ্ডে প্রশ্নের ঝড় তপন কুমার বিশ্বাস স্যার-একটি নাম, একটি অনুপ্রেরণা, একটি আলোর পথপ্রদর্শক বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশা চুরি করতে এসে জনতার হাতে আটক ৩ জন বাংলাদেশ শিক্ষক সমিতি বানিয়াচং উপজেলা শাখার নির্বাচনী তফসিল ঘোষণা : ১ আগস্ট নির্বাচন বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা ভূমি অফিসে বিশেষ চেয়ার বরাদ্দ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই : হুইপ জি কে গউছ এন এইচ জাহেদ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন এমপি ডা. জীবন বাজারে রাসায়নিক মিশ্রিত আমে সয়লাব : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি তদারকি না থাকায় উদ্বেগে ক্রেতারা

বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশা চুরি করতে এসে জনতার হাতে আটক ৩ জন

বানিয়াচং প্রতিনিধি / ৭৮ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মক্রমপুর এলাকায় সিএনজি অটোরিকশা চুরি করতে এসে তিনজন যুবক জনতার হাতে আটক হয়েছেন। বৃহস্পতিবার (২জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে একটি সিএনজি অটোরিকশা চুরির চেষ্টা চালায় একটি চক্র। এসময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে তিনজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। পরে তাদের স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শেষে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা সতর্ক অবস্থানে ছিলেন। ফলে দ্রুত চোরদের আটক করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে বানিয়াচং থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা