• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Headline
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা ভূমি অফিসে বিশেষ চেয়ার বরাদ্দ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই : হুইপ জি কে গউছ এন এইচ জাহেদ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন এমপি ডা. জীবন বাজারে রাসায়নিক মিশ্রিত আমে সয়লাব : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি তদারকি না থাকায় উদ্বেগে ক্রেতারা মাধবপুরে ৮ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ : পুড়ানো হলো জনসম্মুখে হবিগঞ্জে রোটারী বর্ষবরণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে খোয়াই বন্ধনের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত মৃত্যুফাঁদে পরিণত এম এ রব সড়কের শুটকি ব্রিজের গোড়া ! ঝুঁকি নিয়ে চলছে যানবাহন পরিদর্শনে ও কাজ হয়নি : বানিয়াচং হাসপাতালে নিম্নমানের খাবার-বাড়ছে ক্ষোভ খোয়াই নদীর শহর রক্ষা বাঁধে ‘নদী তীরে সবুজায়ন’ কর্মসূচি পালিত

এন এইচ জাহেদ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন এমপি ডা. জীবন

স্টাফ রিপোর্টার / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান (ডা. জীবন) এন এইচ জাহেদ একাডেমি প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্যে এমপি ডা. জীবন বলেন, “পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের এই সময়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং বেশি বেশি গাছ লাগাতে হবে। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের জীবন বাঁচাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “নতুন প্রজন্মকে সবুজের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হলে ভবিষ্যৎ বাংলাদেশ আরও সবুজ ও বাসযোগ্য হবে।”

এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এমপির এই উদ্যোগকে স্বাগত জানান এবং পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর পূর্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে BRAC এর সহযোগিতায় এন এইচ জাহেদ একাডেমির প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা তুলে দেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের  সংসদ সদস্য  আবু মনসুর সাখাওয়াত হাসান (ডা. জীবন)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা