• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
Headline
মাধবপুরে ৮ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ : পুড়ানো হলো জনসম্মুখে হবিগঞ্জে রোটারী বর্ষবরণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে খোয়াই বন্ধনের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত মৃত্যুফাঁদে পরিণত এম এ রব সড়কের শুটকি ব্রিজের গোড়া ! ঝুঁকি নিয়ে চলছে যানবাহন পরিদর্শনে ও কাজ হয়নি : বানিয়াচং হাসপাতালে নিম্নমানের খাবার-বাড়ছে ক্ষোভ খোয়াই নদীর শহর রক্ষা বাঁধে ‘নদী তীরে সবুজায়ন’ কর্মসূচি পালিত বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে হবিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে বাল্যবিবাহ নিরোধ ও কন্যা শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে ডা: ইলিয়াছ একাডেমীতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি পালিত বানিয়াচং আমবাগান উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি

মৃত্যুফাঁদে পরিণত এম এ রব সড়কের শুটকি ব্রিজের গোড়া ! ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

বানিয়াচং প্রতিনিধি / ৬৯ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

বানিয়াচং-নবীগঞ্জ এম এ রব সড়কের শুটকি ব্রিজের গোড়ায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে, যা ইতোমধ্যেই একপ্রকার ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও রহস্যজনকভাবে নীরব রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, ব্রিজের সংযোগস্থলে রাস্তার বিশাল অংশ ধসে পড়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিন শত শত যানবাহন এই ঝুঁকিপূর্ণ অংশ দিয়ে চলাচল করছে, যেন মৃত্যুকে সঙ্গী করেই পথ পারি দিচ্ছেন চালক ও যাত্রীরা। সামান্য অসতর্কতায় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে ভাঙনটি থাকলেও কোনো দৃশ্যমান সংস্কার কাজ শুরু হয়নি। বরং দিন দিন ভাঙনের পরিধি বাড়ছে, যা পুরো সড়কটিকেই হুমকির মুখে ফেলছে। বিশেষ করে রাতের অন্ধকারে এই ভাঙন যেন আরও ভয়ংকর রূপ নেয়। পর্যাপ্ত সতর্কতা চিহ্ন বা আলোর ব্যবস্থা না থাকায় যে কোনো সময় ঘটতে পারে মর্মান্তিক দুর্ঘটনা।

যানবাহন চালকদের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও কর্তৃপক্ষের উদাসীনতায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার না করলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটলে তার দায় এড়াতে পারবে না সংশ্লিষ্টরা।

অতিসত্বর জরুরি ভিত্তিতে ভাঙন সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা