• শনিবার, ২৩ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Headline
প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে যৌন নির্যাতন-নিপীড়ণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লাল-সবুজের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাতা-কলম বিতরণ বানিয়াচংয়ে শ্রী জয়কালী বাড়ির মন্দিরে নবাগত কার্যকরী কমিটির শপথ গ্রহণ বানিয়াচংয়ে দৃষ্টিনন্দন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ খাদ্য গুদামে জোরপূর্বক ধান সরবরাহের জন্য চাপসৃষ্টি ও হুমকি প্রদান : থানায় জিডি  হবিগঞ্জ-২ আসনের এমপি’র সাথে বানিয়াচং প্রবাসী জাতীয়তাবাদী পরিবারের ভার্চুয়াল মতবিনিময় বানিয়াচংয়ে ‘অরুনা আনোয়ার কনভেনশন হল’-আধুনিক সুযোগ-সুবিধার নতুন ঠিকানা বানিয়াচংয়ে একাধিক খড়ের স্তুপে আগুন, দ্রুত নিয়ন্ত্রণ আনলো ফায়ার সার্ভিস বানিয়াচংয়ে ৬ বারের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শাহিনা খানম শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচী

খাদ্য গুদামে জোরপূর্বক ধান সরবরাহের জন্য চাপসৃষ্টি ও হুমকি প্রদান : থানায় জিডি 

বিশেষ প্রতিনিধি / ১১২ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

বানিয়াচং উপজেলার সরকারি খাদ্য গুদামে জোরপূর্বক ধান সরবরাহের জন্য চাপসৃষ্টি, হুমকি প্রদান , সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: সাইফুুল আলম সিদ্দিকী। গত বৃহস্পতিবার (২১মে) এই জিডি করেন তিনি। সাম্প্রতিক সময়ে গুদাম এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জিডি সূত্রে জানা যায়, বানিয়াচং খাদ্য গুদাম একটি সংরক্ষিত এলাকা। অনুমতি ব্যতিত কারো প্রবেশাধিকার নেই। বর্তমানে বোরো ধান/চাল সংগ্রহ চলছে। সরকারি নিয়ম অনুযায়ী উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক লটারীতে বিজয়ী কৃষকের তালিকা অনুযায়ী বোরো ধান সংগ্রহ চলছে।

কিন্তু কিছু সংখ্যক মানুষ তালিকা বহির্ভূতভাবে জোরপূর্বক ধান সরবরাহের জন্য চাপসৃষ্টি ও হুমকি প্রদান করছে। এমতাবস্থায়, গুদামে কর্মরত কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও নিরাপত্তাপ্রহরীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে কোন সময় সংরক্ষিত এলাকায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তা বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির বরাবর এই জিডি আবেদন করেছেন।

এ বিষয়ে  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাইফুুল আলম সিদ্দিকীর সাথে কথা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, “সরকারি খাদ্য গুদাম একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তার বিষয়টি জড়িত। তাই কোনো ধরনের নাশকতা এড়াতে আমরা থানায় সাধারণ ডায়েরি করেছি। পাশাপাশি গুদামের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, গুদামে কর্মরত নিরাপত্তাকর্মীদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং রাতের পাহারা জোরদার করা হয়েছে।

বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল  হক জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশ নিয়মিত টহল বৃদ্ধি করেছে এবং গুদাম এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা