• শনিবার, ২৩ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Headline
প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে যৌন নির্যাতন-নিপীড়ণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লাল-সবুজের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাতা-কলম বিতরণ বানিয়াচংয়ে শ্রী জয়কালী বাড়ির মন্দিরে নবাগত কার্যকরী কমিটির শপথ গ্রহণ বানিয়াচংয়ে দৃষ্টিনন্দন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ খাদ্য গুদামে জোরপূর্বক ধান সরবরাহের জন্য চাপসৃষ্টি ও হুমকি প্রদান : থানায় জিডি  হবিগঞ্জ-২ আসনের এমপি’র সাথে বানিয়াচং প্রবাসী জাতীয়তাবাদী পরিবারের ভার্চুয়াল মতবিনিময় বানিয়াচংয়ে ‘অরুনা আনোয়ার কনভেনশন হল’-আধুনিক সুযোগ-সুবিধার নতুন ঠিকানা বানিয়াচংয়ে একাধিক খড়ের স্তুপে আগুন, দ্রুত নিয়ন্ত্রণ আনলো ফায়ার সার্ভিস বানিয়াচংয়ে ৬ বারের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শাহিনা খানম শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচী

শ্রীমঙ্গলে লাল-সবুজের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাতা-কলম বিতরণ

বিশেষ প্রতিনিধি / ৩৫ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেল স্টেশনে মানবিক উদ্যোগের অংশ হিসেবে “লাল-সবুজ” নামে একটি সামাজিক সংগঠন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাতা-কলম বিতরণ করেছে।  বৃহস্পতিবার (২১মে) দুপুর ১২ টায়  আয়োজিত এ কর্মসূচিতে এলাকার দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। কর্মসূচির উদ্বোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

সভাপতি কাওসার আলম সোহেল জানান, সমাজের অসচ্ছল পরিবারের শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে এবং তাদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।  তিনি আরো বলেন, “আমরা বিশ্বাস করি, শিক্ষা একটি মৌলিক অধিকার। ছোট্ট এই প্রচেষ্টার মাধ্যমে শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই। আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

খাতা-কলম পেয়ে আনন্দ প্রকাশ করে সুবিধাবঞ্চিত শিশুরা জানায়, এসব উপকরণ তাদের পড়াশোনায় অনেক সহায়তা করবে। সাধারণ জনগণ এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও সংগঠনগুলো এগিয়ে এলে সুবিধাবঞ্চিত শিশুরা আরও ভালোভাবে পড়াশোনার সুযোগ পাবে।

অনুষ্ঠানে মৌলভীবাজার শাখার সভাপতি তালহা আমীন তাসীন, সহ সভাপতি জুহায়ের আহমেদ জিয়াদ, সাধারণ সম্পাদক হাম্মাদ নূর-ঈ সাদী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জিৎ রায়, ক্রিড়া সম্পাদক হোসেন আহমেদ সোহান ও সদস্য সৌপ্তিক বড়ুয়া  উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা