• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Headline
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হলেন বানিয়াচংয়ের কৃতি সন্তান সরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবাল বানিয়াচংয়ে যুবকদের নতুন স্বপ্ন দেখাচ্ছে ‘জেএস মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার’ বানিয়াচং সন্দলপুর ভি সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক সাইফুর রহমান তারেক শরীরে অভিনব কায়দায় গাঁজা পেঁচিয়ে পরিবহনকালে যুবক আটক হবিগঞ্জে ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শতবর্ষী এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুর-হারিয়েছে তার আগের রুপ হবিগঞ্জের গ্রান্ড নবাব রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার : আধুনিক খাবার ও আয়োজনের নতুন ঠিকানা হবিগঞ্জে প্রথম বেসরকারি সুইমিং পুলের শুভ উদ্বোধন সোমবার : বিনোদনে নতুন মাত্রা জেলা পর্যায়ে স্টার্টআপ, ইনোভেশন ও সাইন্স প্রজেক্ট শোকেসিংয়ে তৃতীয় হয়েছে এন এইচ জাহেদ একাডেমি হবিগঞ্জে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বানিয়াচং প্রতিনিধি / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও সুধীসমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯জুন)  বেলা ১১টায় বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. জি. এম. সরফরাজ

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “একটি উন্নত ও সমৃদ্ধ উপজেলা গঠনে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য। সরকারি সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছায়, তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক হতে হবে।”

তিনি আরও বলেন, “বানিয়াচংয়ের ঐতিহাসিক ঐতিহ্য ধরে রেখে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সুশীল সমাজ ও তরুণ প্রজন্মের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর ইতিবাচক ভূমিকা উপজেলার সামগ্রিক চিত্র বদলে দিতে পারে।”

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মাহমুদা বেগম সাথী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,গণমাধ্যমকর্মী,রাজনৈতিক দলের নেতাকর্মী, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ এবং স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ।

মুক্ত আলোচনায় এলাকার সাংবাদিক, নাগরিক সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বানিয়াচংয়ের স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরলে জেলা প্রশাসক তা অত্যন্ত গুরুত্ব সহকারে শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা