হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক সাইফুর রহমান তারেক। তিনি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘বৈশাখী টিভি’র হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন।
সম্প্রতি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে গতিশীল ও সুশৃঙ্খল করতে এডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে সাইফুর রহমান তারেকের নাম অনুমোদন দেওয়া হয়। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও উন্নত হবে বলে আশা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
মঙ্গলবার (১৬জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বিদ্যালয় শাখার পরিদর্শক আবুু মুসা মো: তারেক এক অফিস আদেশের মাধ্যমে তাকে এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করেন।
নবনিযুক্ত সভাপতি সাইফুর রহমান তারেক বলেন, “বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আমি চেষ্টা করবো শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সচেতন মহলের সমন্বয়ে একটি সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে। শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধির দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।” তিনি আরও বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বিদ্যালয় পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে আধুনিক ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হবে।”
বিদ্যালয় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন সভাপতির দক্ষ নেতৃত্বে সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় নতুন মাত্রা লাভ করবে এবং শিক্ষা ক্ষেত্রে আরও অগ্রসর হবে।