• সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জের গ্রান্ড নবাব রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার : আধুনিক খাবার ও আয়োজনের নতুন ঠিকানা হবিগঞ্জে প্রথম বেসরকারি সুইমিং পুলের শুভ উদ্বোধন সোমবার : বিনোদনে নতুন মাত্রা জেলা পর্যায়ে স্টার্টআপ, ইনোভেশন ও সাইন্স প্রজেক্ট শোকেসিংয়ে তৃতীয় হয়েছে এন এইচ জাহেদ একাডেমি হবিগঞ্জে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নবীগঞ্জে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে সিভিল সার্জন : সেবার মানোন্নয়নে নির্দেশনা হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক খোয়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক জিরো অলিম্পিয়াড সিজন ২ : SDG 2 ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন বানিয়াচংয়ের নাফিস শাহরিয়ার সাইফ ক্রিয়েটিভ আরবান ডিজিটাল প্রিন্ট মিডিয়া : আধুনিক প্রিন্টিং সেবায় নির্ভরতার নাম

নবীগঞ্জে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে সিভিল সার্জন : সেবার মানোন্নয়নে নির্দেশনা

নবীগঞ্জ প্রতিনিধি / ৪৮ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস নবীগঞ্জ উপজেলার কয়েকটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। রবিবার (১৪জুন) তিনি পরিদর্শনে  আসেন।

এসময় তিনি রোগীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিচ্ছন্নতা, আধুনিক যন্ত্রপাতির সঠিক ব্যবহার, দক্ষ জনবল নিয়োগ এবং নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি লাইসেন্স ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মুখলিছুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) নবীগঞ্জ ডা. আব্দুস সামাদ, এমওসিএস ডা. শরীফ মোঃ সানজিদ জামান, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরবর্তীতে সিভিল সার্জন একটি অস্থায়ী টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রতিটি শিশুর যথাসময়ে টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য উপস্থিত স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা