হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ শাহ আলম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৪জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল কালিগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে শাহ আলমকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহ আলম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।